বিনোদন

৩৫’টা ছবিতে একসাথে অভিনয় করেও রচনা ব্যানার্জীকে প্রেমের প্রস্তাব দেননি টলিউডের বুম্বাদা, আফসোস অভিনেত্রীর

রচনা ব্যানার্জী টলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তবে বর্তমানে তিনি বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলেন। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা হিসেবে দেখা যায় অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। তাকে ছাড়া ‘দিদি নম্বর ১’এর মঞ্চ অসম্পূর্ণ। এই মঞ্চে বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসেন নিজেদের সাফল্যের গল্প শোনাতে। উপস্থিত থাকেন তারকারাও। তাদের জন্য থাকে নানা ধরনের উপহার। তবে সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রচনা ব্যানার্জীকে বলতে শোনা গিয়েছে, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫’টা ছবিতে অভিনয় করেছেন, কিন্তু কখনও তার সাথে প্রেমের দুটো কথা বলেননি অভিনেতা। আর সেই নিয়ে রীতিমতো আফসোস করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বেশ কয়েকবছর আগে স্টার জলসার পর্দায় ‘অপুর সংসার’ বলে একটি রিয়্যালিটি শো শুরু হয়েছিল, যেটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চলেছিল এই শো। তারপরই টেলিভিশনের পর্দায় এটি সম্প্রচারিত হওয়া বন্ধ হয়ে যায়। সম্ভবত হিন্দির কাপিল শর্মা শোয়ের অনুকরণে বানানো হয়েছিল এটি। এই মঞ্চে প্রায়ই উপস্থিত থাকতেন একাধিক তারকারা। তারা নিজেদের নিয়ে কথা বলতেন এই মঞ্চে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এই মঞ্চেই শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে অকপটে কথা বলতে দেখা গিয়েছে রচনা ব্যানার্জীকে। এই কথোপকথনের সময়ই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে এমন মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

কথায় কথায় অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, টলিউডের বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫’টা ছবিতে অভিনয় করেছেন রচনা ব্যানার্জী। তিনি রীতিমতো আফসোসের সাথে বলেছেন, এতগুলো ছবিতে একসাথে নায়ক-নায়িকা হিসেবেই অভিনয় করে গেলেন তারা। কখনো অভিনেতা তার পাশে এসে বসে তার হাত ধরে দুটো প্রেমের কথা বলেননি। তিনি মজার ছলেই বলেছেন, কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে হয়নি তাকে ভালো দেখতে, তার সাথে দুটো কথা বলা যায়। তবে এই কথাগুলি অভিনেত্রী রীতিমতো মজার ছলেই বলেছিলেন, তা তার মুখ দেখেই স্পষ্ট হয়েছে। এদিন শাশ্বত চট্টোপাধ্যায়ের নানা ধরনের প্রশ্নের উত্তরে রীতিমতো সাবলীল উত্তর দিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেতার একটি প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হল টলিউডের শিয়াল পন্ডিত। তিনি যে ভীষণরকম বুদ্ধিমান, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। এমন কি তিনি এও জানিয়েছেন, অভিনেতা বেশ ভীতু। ৪০’এর উপরে স্পিডে গাড়ি চালান না তিনি। বাইরে বেশি ভিড় থাকলে বের হন না অভিনেতা। অন্যদিকে যীশু সেনগুপ্তকে গাধা বলেন অভিনেত্রী। কারণ তার মতে যীশু সেনগুপ্ত আরো অনেক আগেই সাফল্য পেতে পারতেন। আর শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে বসেই অভিনেতাকে দেশি মুরগি বলেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026