খেলা

KKR vs RCB: আইপিএলে আজ মুখোমুখি কলকাতা-ব্যাঙ্গালোর, দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

আজ, বুধবার, মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিকে ব্যাঙ্গালোরের কাছে ব্যাটিং পাওয়ার তো অন্যদিকে কলকাতার কাছে বোলিং পাওয়ার। দুইয়ে মিলে আজকের ম্যাচ জমজমাট হবে সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজেদের বোলিং নিয়ে রয়েছেন চিন্তা মুক্ত। কিন্তু অন্যদিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের বোলিং ব্যর্থতা ফাফ ডু প্লেসিসের কাছে চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাটিং নিয়ে নিশ্চিন্ত রয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

গতকাল সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ৬১ রানে হায়দ্রাবাদকে পরাজিত করে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে রজস্থান। এদিকে বিগত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখলেও এক ওভার বাকি থাকতেই সেই রান তুলে নেয় পাঞ্জাব কিংস। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছে। দেখে নিন, চিরপ্রতিদ্বন্দ্বী ২ শক্তিশালী দলের প্রথম একাদশ কেমন হতে পারে-

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, হর্ষাল প্যাটেল, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026