গত কয়েকদিন ধরে মিডিয়াতে একমাত্র আলোচ্য বিষয় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী। মাত্র ৫৭ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তার মৃত্যুর পর থেকেই তার জীবন সম্পর্কিত একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে সকলের। সম্প্রতি জানা গেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতার বিয়েতে বড়কর্তা হিসেবে উপস্থিত ছিলেন। সেই ছবিও প্রকাশ্যে এসেছে।
২০০৮ সালে স্ত্রী সংযুক্তর সাথে ‘গাঁটছড়া’ বাঁধেন অভিনেতা। সেইসময় বড়পর্দা থেকে আস্তে আস্তে সরে আসছিলেন তিনি। তার বিয়েতে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হারাধন বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জী, লাবনী সরকার, শতাব্দী রায়, শ্রীলেখা মিত্র সহ আরো অনেকে। অভিষেক চ্যাটার্জীকে নিজের দাদার চোখেই দেখতেন রচনা ব্যানার্জী। এমনকি তাঁর মৃত্যুর পর রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি তার বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। সেখানে তাদের মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান সমস্ত ছবিই রয়েছে। এমনকি সিঁদুর দানের সময় সংযুক্তার পাশে লজ্জা বস্ত্রে নিয়ে অর্পিতা চ্যাটার্জী অর্থাৎ প্রসেনজিতের স্ত্রীকে বসে থাকতে দেখা গিয়েছে। শোনা যায়, তার বিয়েতে বরকর্তা হিসেবেই ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অভিনেতার গোটা জগৎটা ঘিরে ছিল তার মেয়ে ডল। তার সমস্ত কিছু দেখে রাখতেন অভিনেতা নিজেই। অভিনেতার হঠাৎ চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না সেও। বাবা চলে যাওয়ার পর থেকেই মাকে নিজের হাতে সামলাচ্ছে সে। এমনকি তার এখন মূল লক্ষ্য বাবার স্বপ্নপূরণ করা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…