অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সলমন খান ফিল্মস -এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল সলমন খান (salman khan)অভিনীত ফিল্ম ‘রাধে’-র ফার্স্ট লুক। গত বছর করোনা অতিমারীর কারণে ‘রাধে’-র শুটিং মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল। আনলক পর্বে আবারও শুরু হয় ফিল্মের শুটিং। কিন্তু করোনা অতিমারীর আতঙ্ক তাড়া করেছে সকলকে। ফলে সলমন ‘বায়ো বাবল’-এ থেকে শুটিং করেছেন। গত বছর 14ই অক্টোবর ফিল্মের শুটিং শেষ হয়। ‘রাধে’ সাউথ কোরিয়ান ফিল্ম ‘আউটলজ’-এর রিমেক।
সলমন তাঁর অনুরাগীদের কথা দিয়েছিলেন, ‘রাধে’ আগামী ঈদের দিন মুক্তি পাবে। ফলে পবিত্র রমজান মাসকেই বেছে নেওয়া হয়েছে ‘রাধে’-র ফার্স্ট লুক প্রকাশের জন্য। এই ফিল্মে সলমন একজন আন্ডারকভার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। ফিল্মে অ্যান্টি-হিরোর ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা (Randeep hooda)। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ‘রাধে’ অ্যাকশনে ভরপুর। ট্রেলারে সলমন তো নজর কেড়েছেনই, কিন্তু তার পাশাপাশি প্রশংসিত হয়েছে রণদীপ হুডার লুক। ‘রাধে’-র ট্রেলার রিলিজের দুই ঘন্টার মধ্যেই 972 k ভিউজ ছাড়িয়ে গিয়েছে। তবে ট্রেলারে দিশা পাটানি (Disha patani) -র চরিত্র ততটা গুরুত্বপূর্ণ ছিল না। ‘রাধে’-র ট্রেলারে বহুদিন পরে জ্যাকি শ্রফ (jacky shroff)-এর অভিনয় নজর কেড়েছে।
সলমন খান প্রযোজিত ‘রাধে’-এর ট্যাগলাইন ‘দি মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিবর্তন করে ‘ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ করা হয়েছে যে সলমনের অনুরাগীদের কাছে প্রশংসিত হয়েছে। ফিল্মটি পরিচালনা করেছেন প্রভু দেবা (prabhu deva)। চলতি বছরের 13 ই মে ঈদ-উল-ফিতর-এর দিন নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে’। কিন্তু করোনা আবহে যেসব দর্শকরা প্রেক্ষাগৃহে যেতে পারবেন না, তাঁদের কথা ভেবে একই দিনে স্ট্রিমিং মিডিয়া জি প্লেক্স ও জি ফাইভে মুক্তি পাবে ‘রাধে’। ফলে ঘরে বসেও নিশ্চিন্তে সলমনের অভিনয় দেখতে পারবেন তাঁর ভক্তকূল।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…