বলিউড

বক্স অফিস কালেকশন প্রায় শূন্য! সুপার ফ্লপ হিসেবে চিহ্নিত ভাইজানের ‘রাধে’

ঈদে ভাইজানের মুভি আসছে না, এটা হয়ত তাদের ভক্তদের কাছে সবথেকে খারাপ খবরের মধ্যে একটি। আগের বছর ভাইরাসের আক্রমণের কারণেই ঈদের সময় রিলিজ করা যায়নি সালমানের মুভি “রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই”। তবে ভক্তদের অনুরোধে সাড়া দিয়ে আগের বারে না হলেও এবারের ঈদে ওটিটি মাধ্যমে রিলিজ হয়ে গেলো ‘রাধে’। তবে, মুক্তি পেলেও এই ছবিটি বক্স-অফিসে ভালো লাভের মুখ কি দেখতে পাবে? সেই নিয়ে আলাপচারিতায় খোদ সালমান খান।

বক্সঅফিসে যেকোনো মুভি হিট করানোর জন্য শুধুমাত্র সালমান খান যথেষ্ট। তার স্টারডম এবং ভক্তদের মাঝে তার জনপ্রিয়তার জোরে তিনি প্রত্যেকটা সিনেমা হিট করিয়ে আসছেন। তবে এবারের রাধে ছবিটি হয়তো বক্সঅফিসে লাভের মুখ দেখতে পাবেনা। একে তো এই সিনেমাটি রিলিজ করা হয়েছে ওটিটি প্লাটফর্মে, উপরন্তু দুবাই এবং অন্যান্য জায়গার কয়েকটা মাত্র স্ক্রিনে চালানো হচ্ছে রাধে।

করোনাভাইরাস প্যানডেমিক এবং দেশে চলতে থাকা করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে ঈদে ভক্তদের জন্য এই মুভিটি রিলিজ করা হলেও, সালমান নিজেও জানেন এই ছবিটি ১০ থেকে ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারবে না। তার সাথেই, ওটিটি প্লাটফর্মে রিলিজ করার কারণে এই সিনেমার পাইরেসি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন পাইরেসি ওয়েবসাইটে।

এই মুভির বক্স অফিস কালেকশন প্রসঙ্গে কথোপকথনে সালমান বললেন, “কয়েকজন আমার এই নম্বরে হয়তো খুশি হবেন, আবার অনেকে দুঃখ পাবেন। আমরা জানি, আমরা এই রাধে ছবিতে টাকা তুলতে পারব না, হয়তো এই মুভির বক্স অফিস কালেকশন প্রায় শূন্যের কাছাকাছি হবে। সুপার ফ্লপ হিসেবে এই মুভিটিকে চিহ্নিত করা হবে। কিন্তু তবুও আমরা এই ছবিটি রিলিজ করবই।কারণ এই ছবিটিকে রিলিজ করার এটাই সব থেকে ভালো সময়।”

তার সঙ্গেই তিনি আরো যোগ করলেন, “আমি সিনেমা হল এর মালিকদের কাছে ক্ষমাপ্রার্থী, আমি অন্যান্য প্লাটফর্মে এই ছবিটি রিলিজ করছি বলে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এটাই হয়তো সবথেকে সঠিক সিদ্ধান্ত। আমরা লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম করোনা প্যানডেমিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুভি রিলিজ করার। কিন্তু, প্যানডেমিক এত সহজে যাবে বলে মনে হচ্ছে না। যদি আপনার মনে থাকে, মাস কয়েক আগে ওরা সবাই আমাকে অনুরোধ জানিয়েছিল যাতে এই ছবিটি রিলিজ করা হয় থিয়েটারে।”

তিনি আরো বলেন, “বর্তমানে ১০০০ এর বেশি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। এই কারণে আমরা বাধ্য হয়ে এই ছবিটিকে অন্যান্য প্লাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি। ভারতের বাইরে মাত্র ২০ থেকে ২৫টি স্ক্রিনে চলছে রাধে। যখন প্যানডেমিক পরিস্থিতি ঠিক হবে, তখন আমরা এই ছবিটির থিয়েটার রিলিজ করব ভারতে। যদি ছবিটি ভাল হয় তাহলে দর্শক এই ছবিটিকে দেখার জন্য আবারো হলমুখী হবে। তার সাথেই আমাদের কাছে এমন কিছু দর্শক আছেন, যারা মোবাইলে এবং ল্যাপটপে বা স্মার্ট টিভিতে কন্টেন্ট দেখা খুব একটা পছন্দ করেন না। তাই তাদের জন্য এই ছবিটি আরো একবার আসবে সিনেমা হলে।”

John Fabian

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026