বিনোদন

Radhe Shyam: প্রেমে বিশ্বাস নেই ‘আদিত্য’! ৯৭টা চুমুতে ট্রেলর মুক্তুতে বাজিমাত প্রভাস-পূজার, রইলো ভিডিও

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছর শুরুতেই ধামাকা নিয়ে নতুন ব্লকবাস্টার নিয়ে হাজির হচ্ছেন প্রভাস। আর বছর শেষে তার আগাম আভাস দিয়ে দিলেন ‘বাহুবলী’ স্টার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে এল ‘রাধে শ্যাম’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার। পরিচালক রাধা কৃষ্ণ কুমারের এই এপিক লাভস্টোরিতে প্রভাসের নায়িকা হচ্ছেন সুন্দরী পূজা হেগড়ে। 

এই নতুন ছবিতে প্রভাসের চরিত্রের নাম বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য প্রেমে বা বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না। তবে মেয়েদের সাথে লাগাতার ফ্লার্টিং করতে এক্সপার্ট। তবে তাঁর জীবনে হঠাৎ করে পূজা ওরফে প্রেরণার আগমন ঘটে। আর প্রেরণার আগমনে পালটে দেবে সবটা!  ‘গুড লুকিং ব্যাড ফেলো’-কে ৯৭ টা চুমু খেয়ে বদলে দেবে পূজা। ট্রেলারের পরবর্তী পর্যায়ে জানা যায়, প্রভাস আদতে এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষী, যে আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারে ভূত-ভবিষ্যতের সবটা। 

এই ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, যে বিক্রমাদিত্য সকলের জীবনটাই নিমেষে পড়ে ফেলতে পারে, সে কতখানি সফল হবে নিজের মনের মানুষের মন পড়তে? আর প্রেরণা-বিক্রমাদিত্যের প্রেম কী ধ্বংস ডেকে আনবে? কিন্তু কেন? সেই সবকিছুর আভাস ধরা পড়ল ছবির ট্রেলারে। একদিকে ঝড়ের মাঝে ডুবন্ত জাহাজ বিস্ফোরণ বাথটবে ডুবন্ত রক্তমাখা পূজার ঝলক দেখে শিউরে উঠবেন। প্রেরণাকে তছাড়া বাঁচতে পারছিলেন বিক্রামাদিত্য৷ গোটা ছবিতে দুজনের অদ্ভুত প্রেমের গল্পই বয়ান করা হয়েছে৷ এই ‘রাধে শ্যাম’ ট্রেলরে রয়েছেন ভরপুর প্রেম, রোমান্স, মিলন, বিচ্ছেদ, আর অ্যাকশন৷

নতুন বছরে ১৪ই জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি রাধে শ্যাম৷ ভূষণ কুমার, ভামসি, প্রমোদের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে রাধে শ্যাম। এই ছবি মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল, তেগুলু এবং মালায়ালাম ভাষাতে। এই রাধে শ্যাম এ রোম্যান্টিক ড্রামায় থাকছেন ভাগ্যশ্রী, মুরলি শর্মা, কুণাল রয় কাপুর, সচিন কেলকররাও। এই বছর জুলাইতে মুক্তির কথা থাকলেও করোনার জেরে পিছিয়ে গিয়েছে ‘রাধে শ্যাম’। অবশেষে এই মুক্তির ঘোষণার তারিখ প্রকাশ্যে আসতেই অনুগামীরা বেশ উচ্ছ্বসিত। ইতিমধ্যে ট্রেলার বেশ ভাইরাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026