টলিউড

Ritabhari Chakraborty Christmas Celebration: বিশেষভাবে ক্রিসমাস পালন করলেন ঋতাভরী চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন সেই ছবি; প্রশংসায় ভরালেন নেটিজেনরা

গোটা শহর জুড়ে চলছে ফেস্টিভ মুড। ক্রিসমাসের আগেই প্রী-ক্রিসমাস সেলিব্রেশন করা শুরু করে দিয়েছেন অনেকেই। সাধারণ থেকে তারকা সকলেই একেবারে ফেস্টিভ মুডে। এবার সেই তালিকায় যোগ দিলেন টলিউড ও বলিউডের অন্যতম সুন্দরী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি অভিনেত্রী নিজের প্রী-ক্রিসমাস সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যা দেখার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন তাকে।

রাত পোহালেই প্রভু যীশুর জন্মদিন। আজ রাতেই স্যান্টাক্লজ সকলের ইচ্ছাপূরণ করেন। গোটা বিশ্ব জুড়ে চলছে উৎসবের মরসুম। এই রেশ চলবে এখনো বেশ কয়েকদিন। আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে চলতি বছর। আরো এক নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বিশ্ব। ২০২২কে স্বাগত জানানোর জন্য গোটা বিশ্বের পাশাপাশি কলকাতা শহরও সেজে উঠেছে। বিশেষ করে কলকাতার পার্ক স্ট্রিটের কথা উল্লেখ না করলেই নয়। তবে এই উৎসবের মরসুমে নিজের ক্রিসমাস একটু অন্যরকম ভাবে পালন করলেন ঋতাভরী চক্রবর্তী।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের প্রী-ক্রিসমাস সেলিব্রেশনের মুহূর্ত তুলে ধরলেন ঋতাভরী। যেখানে ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাদের বইখাতা, খেলনা, খাবার-দাবার থেকে শুরু করে তাদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাদের উপহার দিয়েছেন একটা সুন্দর দিন। এদিন ‘আইডিয়াল স্কুল ফর দা ডেফ’-এর পড়ুয়াদের সাথে একটা গোটা দিন কাটিয়েছেন অভিনেত্রী। ক্রিসমাস ট্রি থেকে শুরু করে কেক, চকলেট, স্যান্টাক্লজ, রকমারি উপহার সবই ছিল সেখানে। প্রতিবারের মত এবারেও এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রী-ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছেন অভিনেত্রী। সেই দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করার পর থেকেই নেটনাগরিকদের অধিকাংশই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তার বিশেষ বিশেষ দিনগুলো এই ছোট ছোট বাচ্চাদের সাথেই কাটাতে পছন্দ করেন। এদিন অভিনেত্রীকে কালো রঙের শর্ট ড্রেস, সানগ্লাস, পায়ে স্টাইলিশ জুতো পড়তে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপে দুর্দান্ত লাগছিল অভিনেত্রীকে। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026