জি বাংলায় ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে এলো নতুন ট্যুইস্ট। ধারাবাহিকের নায়ক কর্ণ আপাতত সুস্থ হয়ে উঠেছে। তার সঙ্গে শুরু হয়েছে ধারাবাহিকের নায়িকা রাধিকার ভরপুর রোম্যান্স। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে কর্ণ ও রাধিকার ফুলশয্যার পর্ব। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘কর্ণিকা’ নামে পর্বটির ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে।
কিছুদিন আগে এই ধারাবাহিকে রাধিকাকে দেখা গিয়েছিল নার্সের ভূমিকায়। কর্ণের পরিবার তার স্ত্রী রাধিকাকে কর্ণের থেকে আলাদা করে দিয়েছে। এদিকে কর্ণ অসুস্থ। তার জন্য নার্সের খোঁজ করে তার পরিবার। অসুস্থ কর্ণের সেবা করতে নার্স সেজে কর্ণের বাড়িতে প্রবেশ করে রাধিকা। পরিবারের সদস্যরা রাধিকাকে চিনতে পারে না। ঘটনাচক্রে নার্সরূপী রাধিকা ও কর্ণ কাছাকাছি চলে আসে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কর্ণ ও নার্সরূপী রাধিকার অন্তরঙ্গ ভিডিও।
‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শকদের কাছে। ফ্যাশন ডিজাইনার রাধিকার বিয়ের দিন সে লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি করা শুরু করে। কর্ণ ও রাধিকার মধ্যে বন্ধুত্ব তৈরী হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। একসময় তাদের বিয়ে হয়ে যায়।
বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরী হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। কিন্তু তার মধ্যেও কখনও কখনও তৈরী হয় খুনসুটির মুহূর্ত। আপাতত রাধিকা ও কর্ণের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…
ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…
কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…
পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…