পলিটিক্স

‘চলুন পাল্টাই’ নতুন পরিবর্তনের ডাক শোনা গেল প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে

ডুমুরজলার মঞ্চ থেকে আরও একবার পরিবর্তনের ডাক দিতে দেখা গেল সদ্য বিজেপিতে যোগদান করা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তার মুখে শোনা গেল ‘চলুন পাল্টাই’ শ্লোগান। একই সাথে নাম না করে নিজের আগের দলের বিরুদ্ধে বিদ্রোহী সুর তুললেন রাজীব।

বাংলার বেকারত্বের বিষয় থেকে শুরু করে সংখ্যালঘুদের প্রতি শাসক দলের বঞ্চনা সমস্ত বিষয় নিয়েই ঘাসফুল শিবিরকে এইদিন তুলোধোনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তার বক্তব্য,”বাংলার সংখ্যালঘুদের ভয় দেখানো হয় বিজেপির নামে৷ অন্যদিকে রাজ্যের সংখ্যালঘুদের জন্য শাসকদল কোনও কাজই করেনি। উন্নয়ন হয়নি তাদের”। একই সাথে সকলকে নিয়ে সোনার বাংলা প্রস্তুত করার ডাক ও শোনা গেল প্রাক্তন মন্ত্রীর মুখে। তার বক্তব্য,”২০১১ সালে রাজ্যে আসল পরিবর্তন হয়নি। এইবার হবে আসল পরিবর্তন।”

দিল্লি গিয়ে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব-সহ পাঁচ তৃণমূল নেতা। তারপরই থেকেই ডুমুরজলার হাইভোল্টেজ সভার দিকে নজর ছিল সকলের। সেই সভামঞ্চ থেকে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বাম ও তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন রাজীব। তাঁর কথায়, “কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। গত ৩৪ বছর ধরে বাম সরকার কেন্দ্রের সঙ্গে সদ্ভাব বজায় রাখেনি। ক্ষমতায় আসার পর সেই ধারা বজায় রাখল তৃণমূলও।” তাই কেন্দ্র ও রাজ্যে একই সরকারকে ক্ষমতাসীন করার ডাক দিলেন রাজীব। তাঁর কথায়, “বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে।

পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী-দুয়ারে সরকার প্রকল্প নিয়েও বাক্যবাণ ছুড়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব (Rajib Banerjee) -শুভেন্দু। একসাথে তাদের অভিযোগ, গত ১০ বছরে রাজ্য সরকারের কোনও প্রকল্পের সুবিধা পায়নি সাধারন জনগণ । তাই এইবার ‘দুয়ারে সরকার’ প্রকল্প আনতে হচ্ছে। পাড়ায়-পাড়ায় সমস্যা ছিল এতদিন। সেই কারণে এখন সেই সমস্যা সমাধান করতে পাড়ায়-পাড়ায় সমাধান করতে হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডকে ‘ভোট কার্ড’ বলেও কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন সভার শুরুতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে স্বাগত জানান শুভেন্দু (Suvendu Adhikari) । তাঁর কথায়, “২০০৪ সালে একসাথে নির্বাচনে লড়াই শুরু করেছিলাম। উনি বিজেপিতে আসায় সেই বৃত্ত এবার সম্পূর্ণ হল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026