২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের পরাজয়ের সাথে সাথে সমস্ত স্বপ্নের ইতি ঘটেছে ভারতবাসীর। দীর্ঘ ১২ বছর পর বিশ্বজয়ের সুবর্ণ সুযোগ ছিল বিরাট কোহলিদের কাছে। তবে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার হতাশা জনক পারফরমেন্সের ফলে স্বাভাবিকভাবেই বিশ্বজয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় টিম ইন্ডিয়ার। ৬ উইকেটে ভারতকে পরাজিত করে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন নির্বাচিত হয় অস্ট্রেলিয়া।
এদিকে, ২০২৩ ওডিআই বিশ্বকাপের মেগা আসর শেষ হতে না হতেই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির সময়সীমা উত্তীর্ণ হয়েছে। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়। যার মেয়াদকাল ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত। রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ খেলেছে। যদিও কোনো বিশ্বকাপে শিরোপা জয়ের চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেনি টিম ইন্ডিয়া।
তবে এবার ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব কার কাঁধে তুলে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছেঁয়ে গেছে এই বিশেষ প্রশ্নে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন রকম তথ্য প্রকাশ্যে আনা হয়নি। আগামী দুই বছরের জন্য ভারতীয় দলের কোচিং-এর দায়িত্ব রাহুল দ্রাবিড়ের উপরে থাকবে নাকি নতুন কোচ নিযুক্ত করা হবে, তা নিয়ে কোনরকম বিবৃতি দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।
এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলা হলে তিনি জানান, খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি টি-২০, ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তাই এ প্রসঙ্গে এখন চিন্তা করার সময় নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেবে, আমি সম্মানের সাথে সেই সিদ্ধান্ত মেনে নেব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…