বিশ্বের বাজারে এই মুহূর্তে সোনা রুপোর দাম অনেকটাই ওঠানামা করতে শুরু করেছে। ২৪ ক্যারেট সোনা সোমবার ৫০ টাকা দাম কমে প্রতি ১০ গ্রাম ৬১ হাজার ৭৭০ টাকায় বন্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। আগের ট্রেডিং সেশানে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬১,৮২০ টাকা। সেখান থেকে বলতে গেলে সোনার দাম অনেকটাই নেমেছে। একই সাথে রুপোর দাম প্রতি কেজিতে ৩০০ টাকা কমে হয়েছে ৭৬ হাজার টাকা। তাহলে সব দিক থেকেই কিন্তু সোনা এবং রুপোর দাম নেমেছে এই সেশনে। এইচডিএফসি সিকিউরিটিজের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটি দেশে এরকম সোনার দাম উঠানামা করছে এখন।
আমেরিকার বাজারে এখনো পর্যন্ত সোনার দাম ১৯৫০ ডলার প্রতি আউন্সের উপরে ট্রেড করছে। আজকের সেশনে সোনার দাম ০.৮২ শতাংশ কমেছে অর্থাৎ বিশ্বের বাজারে হিসাব অনুযায়ী ১৬.২৫ মার্কিন ডলার কমেছে সোনার দাম। অন্যদিকে, ব্যারেল প্রতি সোনার দাম কমেছে ১,৯৬৮.৪৫ মার্কিন ডলার। পাশাপাশি রুপোর দাম কমেছে ০.৪১ শতাংশ। এই মুহূর্তের রুপোর দাম আমেরিকার বাজারে প্রতি ব্যারেলে ২৩.৪৫ টাকা হয়েছে। ফেডারেল ওপেন মার্কেট কমিটি এই নিয়ে একটা বৈঠক করেছে। এই বৈঠকের ভিত্তিতে নতুন সুদের হার ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ীদের মুনাফা বুকিং এর কারণে সোনার দাম কমেছে। গত দুই সপ্তাহে সোনার দাম বেশি থাকার ফলে অনেক বিনিয়োগকারী আশা দেখেছিলেন। কিন্তু আবারো সোনার দাম নিম্নমুখী হতে শুরু করেছে। তবে, অর্থনীতি রিপোর্ট দেখে মনে হচ্ছে ফেডারেল রিজার্ভ এবারে একটা অন্যরকম মুদ্রানীতি প্রয়োগ করবে। এর ফলে ফিউচার মার্কেটে সোনা এবং রুপোর দাম আবার পরিবর্তিত হতে পারে। এই মুহুর্তের খবর অনুযায়ী ফিউচার মার্কেটে সোনা এবং রুপোর দাম অনেকটাই পড়েছে। ২৪ ক্যারেট সোনার ডিসেম্বর চুক্তির দাম ৩৩০ টাকা কমে হয়েছে প্রতি ১০ গ্রামে ৬০,৭১৩ টাকা। অন্যদিকে, ডিসেম্বর চুক্তিতে প্রতি ১০ গ্রাম রুপোর দাম ৮৪০ টাকা কমে হয়েছে ৭৩,১৪০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…