নিউজ

কৃষকদের আটকাতে রাস্তায় পোঁতা হয়েছে পেরেক, দেওয়া হয়েছে কাঁটাতার, মোদি সরকারের তুলোধোনা করে টুইট রাহুল-প্রিয়াঙ্কার

নয়াদিল্লি: পেরিয়ে গিয়েছে দু মাসেরও বেশি সময়। তবুও আজও কৃষক আন্দোলন একইভাবে অব্যাহত রয়েছে। ঝরেছে অনেক রক্ত, চলে গিয়েছে অনেক প্রাণ। তবুও কৃষকরা (Farmers) নিজেদের দাবিতে একইভাবে অনড়। উলটোদিকে থাকা কেন্দ্রীয় সরকার (Central Govt) তাদের দাবি থেকে এক ইঞ্চি সরতে নারাজ। সব মিলিয়ে দু মাস পেরিয়ে গেলেও রাজধানী দিল্লির (Delhi) অবস্থা এখনও উত্তপ্ত। আর এর মধ্যে কৃষক আন্দোলনকে রুখে দেওয়ার জন্য যে ঘটনা ঘটানো হল দিল্লি পুলিশের (Police) পক্ষ থেকে, তা যথেষ্ট উদ্বেগজনক। কৃষকদের রুখতে রাজধানীর রাস্তায় গড়ে তোলা হল কংক্রিট। ব্যাথা দেওয়ার জন্য রাস্তায় পোঁতা হয়েছে অসংখ্য পেরেক। দেওয়া হয়েছে কাঁটাতারও। যেন এক টুকরো সীমান্ত উঠে এসেছে দিল্লির বুকে। আর এবার কেন্দ্রীয় সরকারের এই ক্রিয়া-কলাপের পরিপ্রেক্ষিতে মোদি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একহাত নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badhra)।

সোনিয়া-কন্যা সরাসরি টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে কটাক্ষ করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীজি কি কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন?’ এরপরই কার্যত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মোদি সরকারের তুলোধনা করেছেন রাহুল। তিনি টুইটারে লিখেছেন, ‘সেতু তৈরি করুন, দেওয়াল নয়।’ ভাই-বোনের এই কটাক্ষে ভরা টুইট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মেশিকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লি। কুচকাওয়াজের আগেই দিল্লি পুলিশের শর্ত লঙ্ঘন করে নিজেদের ট্রাক্টর মিছিল শুরু করে দিয়েছিল আন্দোলনরত কৃষকরা। যার ফলে হরিয়ানা থেকে সিঙ্ঘু সীমান্ত সর্বত্র কাঁদানে গ্যাস থেকে লাঠিচার্জ, গুলি ছুঁড়তে থাকে পুলিশ। যার ফলে প্রাণ যায় এক কৃষকের। সেই রেশ এখনও কাটেনি ঠিকমতন দিল্লিতে। আর তার মধ্যেই শনিবার কৃষকদের এই চাক্কা জ্যাম কী আকার নিতে চলেছে, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026