রাজ্য

“ভোট আসলেই বলে চা-বাগান খুলে দেব, আর ভোত মিটলেই পালিয়ে যায়”, বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী

আসন্ন বিধানসভা ভোট। উত্তর বাংলা সফরের দ্বিতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আবার উঠল চা বাগানের বিষয়। গেরুয়া শিবিরকে মুখ্যমন্ত্রী এইদিন কটাক্ষ করে বলেন,”ভোট আসলেই বলে সব চা বাগান খুলে দেব। আর ভোট চলে গেলেই সবাই পালিয়ে যায়।” এই দিন সরকারি অনুষ্ঠানে চা সুন্দরী প্রকল্পের উত্তর বাংলার ১২ টি চা বাগানের ৪ হাজার ৬০০ জন শ্রমিকের হাতে বাড়ি বণ্টন সংক্রান্ত নথি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করে বলেন,”আগামীদিনেও বিনা পয়সার সবাই রেশন এবং স্বাস্থ্যসাথীর কার্ড পাবেন। রেশন কার্ডের মতোই স্বাস্থ্যসাথীরও ডিজিটাল কার্ড দেওয়া হবে।”

২০১৯ সালের লোকসভা ভোটে উত্তর বাংলায় কার্যত ভরাডুবি হয়েছে শাসক শিবিরের। ৮ টি লোকসভা আসনের মাঝে ৭ টিতেই জিতেছে গেরুয়া শিবির। আর মালদহ দক্ষিণে জয়লাভ করেছে কংগ্রেস। একুশের বিধানসভা ভোটে কি হবে? ৪ দিনের জন্য উররবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে দ্বিতীয় দিনে আলিপুরদুয়ারের ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর দুয়েক আগে শেষবার অলিপুরদুয়ারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্র হতে জানা গিয়েছ, তখন আদিবাসীদের গণবিবাহ আসরের আয়জন করে পুলিশ এবং প্রশাসন। সরকারি অনুষ্ঠানে বিয়ে করলেন ৪৫০ জন দম্পতি। সংক্ষিপ্ত ভাষণের পড়ে মুখ্যমন্ত্রী নিজের হাতে উপহার দেন সেই দম্পতিদের। আদিবাসীদের নাচে পা মেলাতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন,”আদিবাসীরা আমাদের গর্ব, আমাদের সকলের অহংকার।”

এদিন ‘সামাজিক অনুষ্ঠানে’ অবশ্য ভাষণ দীর্ঘায়িত করেননি মুখ্যমন্ত্রী। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “আমার যা বলি, তাই করি। ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কুৎসা অপপ্রচার ছাড়া কিছু করেছে?” এরপরই সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দেন, “বিজেপির এতগুলি এমপি জিতেছে, কোনও কাজ করেছে? এতগুলি চা বাগান বন্ধ, কিছু করেছে?” এর আগে ৪ দিনের উত্তরবঙ্গ সফরে গতকাল সকালে শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। বিকেলে বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026