ভারতে করোনা সংক্রমণের পর এই প্রথম নিজের বক্তব্যকে দেশবাসীর সামনে তুলে ধরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। সংবাদমাধ্যমকে একাধিক আলোচনা ছাড়াও জানান, দেশে করোনার টেস্টের সংখ্যা অনেক কম। সরকারিভাবে যে হিসেব কেন্দ্র প্রকাশ করছে তার চাইতে অনেকগুন বেশি আক্রান্ত দেশে। তাই তিনি বারবার করোনার পরীক্ষা করার উপর বেশি নজর দিতে সরকারকে অনুরোধ করেছেন।
তিনি বলেন, এই প্রতিকূল অবস্থায় আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কেন্দ্র, রাজ্যগুলিকে আরও বেশি সুযোগ দিক। যে যে রাজ্য লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করতে চায় তাদের সেই অধিকার দেওয়া হোক। এছাড়া ওই কংগ্রেস নেতা আরও জানান, লক ডাউনের মাধ্যমে করোনা ভাইরাসকে আটকানো সম্ভব নয়। হয়তো কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখা যাবে তবে পুরোপুরি এই অবস্থায় করোনা ভাইরাসকে লক ডাউন কখনই দমিয়ে দিতে পারবে না।
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩৮০ জন এবং মৃত্যু পেরিয়েছে ৪০০। এমন সংকটজনক অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার দেশজুড়ে আরও ১৯ দিনের লক ডাউন ঘোষণা করেন। যার মেয়াদকাল আগামী ৩ মে মধ্যরাত পর্যন্ত। দুঃখের মধ্যে দেশে খুশির খবর হলো করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮৯ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…