আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ জনের। এর পাশাপাশি নতুন করে সংক্রমণ বেড়ে এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। এর সাথে তিনি রাজ্যে মোট ৩৮১১ টি টেস্ট হয়েছে বলে ও জানান।
মুখ্যসচিব আজ বৈঠকে বলেছেন যে, যেই এলাকাগুলিতে বেশি সংক্রমণের খবর আসছে, সেখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেখান থেকে যাতে ভাইরাস অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার।
কেন্দ্রের পরিসংখ্যানের সাথে রাজ্যের পরিসংখ্যানের ফারাক রয়েই যাচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১, যার মধ্যে থেকে সেরে উঠেছেন ৪২ জন। ফলে অ্যাকটিভ কেস ১৮২। আর রাজ্যের পরিসংখ্যানে তা ১৪৪।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেকের অন্যান্য রোগ ছিল। কারোর নিউমোনিয়া বা অন্য রোগ ছিল। এদের মৃত্যুর পর বা মৃত্যুর সময়ে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে মৃতের সংখ্যা বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…