নিউজ

‘আগামীদিনে আরও বন্ধ হবে ব্যাংক’, দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গাঁধীর

এদিন ফের প্রধানমন্ত্রীকে নিশানা করে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ইয়েস ব্যাংকের সংকটজনক পরিস্থিতিকে হাতিয়ার করে তিনি এদিন কেন্দ্রকে তোপ দাগলেন। কংগ্রেস নেতা বলেন, ভারতের অর্থনীতির বর্তমানে বেহাল দশা। ব্যাংকিং পরিষেবার অবস্থাও শীর্ণকায়। টাকা তছরুফের ফলে বন্ধ হতে বসেছে ব্যাংক। তিনি এদিন আরও বলেন, ব্যাংকে টাকা তছরুপের বিরুদ্ধে অভিযোগ ওঠা যেসব বড় সংস্থা বা ব্যক্তিবর্গ জড়িত তাদের মধ্যে মাত্র ৫০ জনের তালিকা চেয়েছিলেন। কিন্তু সরকার তা বেমালুম এড়িয়ে গিয়েছে বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুন : মধ্যপ্রদেশের রাজনীতিতে নয়া মোড়, স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে

বর্তমানে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস, যার ফলে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এছাড়া আরও এক ঘটনার ফলে রীতিমতো ঝড় বইছে রাজনৈতিক মহলে। মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ওপর সংকট নেমে আসায় স্বভাবতই চিন্তিত দলটি।যার ফলে এই ইস্যুকে ঘিরেও সেদিন মোদিকে কটাক্ষ করেছিলেন রাহুল গাঁধী। দেশের অর্থনীতির শীর্ণকায় অবস্থাকে বারবার তার বক্তব্যে তুলে ধরেছিলেন রাহুল গাঁধী।

এদিন তাই ইয়েস ব্যাংকের টাকা তছরুপের কারনে মোদীকেই দুষলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাহুল গাঁধী। তবে রাহুল গাঁধীর বক্তব্যকে কটাক্ষ করে পাল্টা জবাব দিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026