নিউজ

দলের যে কোনও দায়িত্ব পালন করতে সদা সর্বদা প্রস্তুত, মন্তব্য রাহুলের

নয়াদিল্লি: দলের অন্তবর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধির জায়গায় দলের স্থায়ী সভাপতি নির্বাচন করার দাবি জোরদার হয়েছে। গান্ধি পরিবার ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের কংগ্রেস নেতারা চিঠি লিখে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন। কংগ্রেসের অন্দরের এই পরিস্থিতিতে মুচকি হাসছে বিজেপি। শনিবার দলের সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করতে ১০ জনপথে সনিয়া গান্ধির বাড়িতে বৈঠকে বসেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে গুলাম নবি আজাদ, হরিশ রাওয়াত, পৃথ্বীরাজ চৌহ্বানের সহ ২৩ জন নেতা। এদিনের বৈঠকে নির্দিষ্ট কোনও সমাধান বের হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর আরও বৈঠক হবে এবং ধীরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্ব। করোনা পরিস্থিতির উন্নতির তিরে লক্ষ্য রেখে আরও বৈঠক করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা। এছাড়াও শিমলা এবং পঞ্চমারি ধাঁচের ‘চিন্তন শিবির’ করে সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পাশাপাশি আগামী ফেব্রুয়ারি বা মার্চে এআইসিসি অর্থাৎ অখিল ভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশন হবে। তার আগেই দলের স্থায়ী সভাপতি পদে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চায় কংগ্রেস। এদিনের বৈঠকে সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও উপস্থিত নেতারাও নিজেদের মতামত রাখেন। সবার মতামত রেকর্ড করা হয়েছে। বৈঠক শেষে কংগ্রেস নেতা তথা ইউপিএ সরকারের আমলের মন্ত্রী পবন বনশল বলেন, ‘খুবই গঠনমূলক বৈঠক হয়েছে, উপস্থিত সকলেই তাঁদের মতামত দিয়েছেন এবং সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে। খুবই ভাল হয়েছে এদিনের বৈঠক এবং কংগ্রেস তার আদর্শের জন্য লড়াইয়ে প্রস্তুত।’ সূত্রের খবর, এদিনের বৈঠকে রাহুল গান্ধিকে কংগ্রেস স্থায়ী সভাপতি করার পক্ষে সওয়াল করেন অনেক নেতা, এবং তাতে কোনও বিরোধিতা আসেনি। পাশাপাশি রাহুল গান্ধি স্বয়ং জানিয়েছেন, ‘দল যে দায়িত্ব দেবে, তা পালন করতে প্রস্তুত।’ দলের নেতা পবন বনশল বলেন, ‘কেউই রাহুল গান্ধিকে নিয়ে আপত্তি তোলেননি। সনিয়া গান্ধিও বলেছেন, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো এবং দলকে মজবুত করতে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে।’ তিনি আরও জানান, ‘রাহুল গান্ধিকে নিয়ে কারও কোনও সমস্যা নেই। এটা শুধু আজকের প্রশ্ন নয়, সবাই বলেছে যে, আমরা রাহুল গান্ধির নেতৃত্ব চাই এবং যাঁরা অ্যাজেন্ডা থেকে সরাতে চাইছে, তাদের ফাঁদে আমাদের পড়া চলবে না।’

২৩ জন নেতার মধ্যে বিদ্রোহ করে যে ৬ জন কংগ্রেস নেতা চিঠি লিখেছিলেন, তাঁরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। সেরকমই এক নেতা পৃথ্বীরাজ চৌহান জানান, দলের ভবিষ্যত পরিকল্পনা এবং সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা নিয়ে আলোচনা করতে খুব দ্রুতই চিন্তন শিবির করা হবে। পাশাপাশি এদিনের বৈঠক ইতিবাচক হয়েছে এবং আগামিতে আরও এই ধরণের বৈঠক করা হবে বলেও সংবাদমাধ্যমে জানান পৃথ্বীরাজ চৌহ্বান। তাঁর কথায়, পঞ্চমারি এবং শিমলার ধাঁচে ‘চিন্তন শিবির’ করা হবে। তিনি জানান, সেই চিন্তন শিবিরে দলের নেতারা সামনাসামনি বসবেন এবং দলকে আরও মজবুত করতে প্রয়োজনীয় প্রস্তাব এবং মতামত দেবেন। তিনি বলেন, “চিন্তন শিবিরে’ সবকিছু নিয়েই আলোচনা হবে। এখন থেকে নিয়মিতভাবে ওয়ার্কিং কমিটির বৈঠকও হবে। করোনা ভাইরাসের জন্য কিছু সমস্যা তৈরি হয়েছিল।

রাজনৈতিক মহল মনে করছে, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে। তার আগে দলের স্থায়ী সভাপতি নির্বাচন করে ভোটে লড়ার রূপরেখা তৈরি করতে হবে শতাব্দী প্রাচীন দলটিকে। ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোরদার নামার আগে দলকে মজবুত করে যুদ্ধে নাামার জন্য প্রস্তুত করে তোলাই এখন বড় চ্যালেঞ্জ ২৪ আকবর রোডের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026