নিউজ

মরশুমের শীতলতম দিন আজ, জাঁকিয়ে শীত জেলাগুলিতেও

কলকাতা: পৌষের শুরুতেই একেবারে হাড়হিম ঠান্ডার আমেজ বাংলায়। একধাক্কায় অনেকটা পারদ নামল কলকাতায়। মরসুমের শীতলতম দিনে কনকনে ঠান্ডা মালুম হচ্ছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় শীতের কামড়।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলার সর্বনিম্ন তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যায়, দমদমে ১০.৮, সল্টলেকে ১০.১, পানাগড় ৫.০, পুরুলিয়া ৭.০, শ্রীনিকেতন/দুর্গাপুর ৭.৬ ও ব্যারাকপুরের তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

সাধারণত মাঝ ডিসেম্বরের আগে শীত থিতু হয় না কলকাতায়। তবে শুরুতে বিক্ষিপ্ত ভাবে দু’-একদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পতন দেখতে পাওয়া যায়। এ বার তেমন দেখা যায়নি। কারণ একের পর এক বাধা। নভেম্বরে দুই সাগরে ঘূর্ণিঝড় উত্তুরে বাতাসে আনাগোনা রুখে দিয়েছিল। ডিসেম্বরের শুরু থেকে এই সেদিন পর্যন্তও বাধার পাঁচিল তুলে দাঁড়িয়েছিল পরের পর পশ্চিমি ঝঞ্ঝা। আপাতত আর শক্তিশালী ঝঞ্ঝা নেই। সেই সুযোগে হিমালয়ের তুষারছোঁয়া বাতাস নেমে আসছে সমতলে। একটানা ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। গত ক’দিন ধরেই দিল্লির তাপমাত্রা চার ডিগ্রির আশপাশে রয়েছে। ঘরের কাছে বিহারের গয়ায় পারদ নেমেছে ৩.৬ ডিগ্রিতে, ডালটনগঞ্জে ৬.৩ ডিগ্রিতে।

ঠান্ডা কত দিন থাকবে? আবহবিদদের আশ্বাস, আপাতত দিন তিনেক ঠান্ডা আরও বাড়তে পারে। বড়দিনের সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ১৪ ডিগ্রির আশপাশেই থাকার জোর সম্ভাবনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026