রাজ্য

ব্রিগেডে রাহুল গান্ধীর আগমন নিয়ে এখনও অনিশ্চয়তা, বিরম্বনায় প্রদেশ কংগ্রেস

প্রথমবারের জন্য যৌথভাবে ব্রিগেড জনসভা করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। ইতিহাসে প্রথমবারের জন্য হতে চলেছে এই ঘটনা। এই ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সব পক্ষ। ইতিমধ্যেই সেই সভার প্রচার শুরু করে দিয়েছে বামেরা। জেলায় জেলায় পোস্টার ক্যাম্পেইনিং শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে বাম শিবিরে এই মুহূর্তে ব্রিগেড নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস শিবিরে আবার ছবিটা কিছুটা আলাদা। বামেরা প্রচার শুরু করলেও কংগ্রেস এখনো পর্যন্ত কোন রকম প্রস্তুতি শুরু করে উঠতে পারেনি। আর তার প্রধান কারণ হলো রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা।

বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট প্রক্রিয়া শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে ঠিক করা হয়েছিল এবারের জোট হবে একেবারে সঠিক জোটের মত। ২০১৬ সালে শুধুমাত্র আসন সমঝোতা করা হয়েছিল। কিন্তু এইবারে পুরোদস্তুর জোটের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে। সেই লক্ষ্যে এবারে ব্রিগেডে যৌথ সমাবেশের ডাক দিয়েছে বাম কংগ্রেস। কিন্তু সেই সভায় মধ্যমণি হতে চলেছেন রাহুল গান্ধী। তবে এখনো পর্যন্ত প্রদেশ কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে কোন সদুত্তর দেওয়া হয়নি। বর্তমানে রাহুল গান্ধীর কাছে সময় চেয়ে অনুরোধ করা হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, রাহুলকে ব্রিগেডের সভা আসার জন্য অনুরোধ এর চিঠি পাঠানো হয়েছে। এমনকি সংসদের অধিবেশন চলাকালীন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) নিজে রাহুলের সঙ্গে কথা বলে তাকে ব্রিগেডের সভায় আসার জন্য অনুরোধ করেছেন। কিন্তু রাহুলের তরফে এখনো কোনো সদুত্তর জানানো হয়নি। প্রদেশ কংগ্রেস নেতারা এই ব্যাপারটি নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন।

অন্যদিকে বামফ্রন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) মধ্যমনি হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু কংগ্রেসে এখনো পর্যন্ত রাহুলকে মধ্যমনি হিসেবে প্রচার শুরু করতে পারছে না। ফলে বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। পাঁচ রাজ্যের নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে কেরল, তামিলনাড়ু এবং অসমের প্রচারাভিযান শুরু করে ফেলেছেন রাহুল গান্ধী। এবার শুধু বাকি বাংলায় আসা। এমনকি পুদুচেরি তে বুধবার প্রচার শুরু করেছেন তিনি। তাই কিছুটা হলেও বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কে।

তাহলে কি এবারে কংগ্রেসের শীর্ষ নেতারা রাজ্য জয়ের আশা ছেড়ে দিয়েছেন? এই প্রশ্ন দানা বাঁধছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। যদিও প্রদেশ কংগ্রেস নেতারা দাবি করেছেন, খুব শীঘ্রই কংগ্রেসের শীর্ষ নেতারা বাংলায় প্রচারে আসবেন। যদি রাহুল গান্ধী নাও আসেন, তা হলেও গান্ধী পরিবারের কোনো না কোনো সদস্য ব্রিগেড সমাবেশে আসবেন বলে জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026