রাজ্য

বিজেপিতে যোগদানের পর কি নুসরাতের সঙ্গে বন্ধুত্বে ভাটা পড়বে? কি বলছেন যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দেওয়ার পরেও নুসরাত (Nusrat Jahan) এর সঙ্গে তার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এদিন এমনটাই জানিয়ে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তিনি বলেছেন, ব্যবস্থার বাইরে থেকে কোন ভাবে ব্যবস্থাকে বদলানো সম্ভব নয়। এই কারণেই তিনি রাজনীতিতে যোগদান করছেন। বেশ কিছুদিন ধরে নুসরাতের সঙ্গে যশের ঘনিষ্ঠতা বাড়ছে। তৃণমূল সাংসদ নুসরাত এর সঙ্গে তাকে একাধিক জায়গায় দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে, তিনি নুসরাত এর বিপরীত পক্ষে যোগদান করলেন। তাহলেকি তাদের বন্ধুত্বে কোন রকম সমস্যা হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যশ একথা বলেন।

বুধবার সন্ধ্যায় একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে যশ দাশগুপ্ত বললেন, “আমি আজ বিজেপিতে যোগদান করেছি সে-কথা নুসরাতকে জানায়নি। তাছাড়া আমাদের বন্ধুত্ব অভিনয়কে ঘিরে। রাজনীতিতে আসা মানুষের কাজ করার জন্য। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলের সাংসদ। যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রাজনীতি করে। এক বাড়িতে স্বামী স্ত্রী আলাদা রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। বন্ধুত্বের মধ্যে রাজনীতিকে না’ ঢোকানোই ভালো।”

জানিয়ে রাখি, বুধবার যশ এর সাথে বিজেপিতে যোগ দিলেন একাধিক অভিনেতা। এদের মধ্যে অন্যতম, এককালে বাম মনভাবাপন্ন বলে পরিচিত পাপিয়া অধিকারী। এছাড়া ছিলেন সৌমিলি বিশ্বাস এবং শর্মিলা ভট্টাচার্য। অন্যদিকে, বাংলা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি নিজের হাতে লেখা বই, ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ প্রসেনজিতের হাতে তুলে দেন অনির্বাণ গাঙ্গুলী।

উল্লেখ্য, বাংলা টেলিভিশনের মাধ্যমে নিজের অভিনয় জগতে পদার্পণ করেছিলেন যশ দাশগুপ্ত। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে অরণ্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। তারপর পরিচালক বিরসা দাশগুপ্ত এর পরিচালিত ছবি ‘ গ্যাংস্টার ‘ এর মাধ্যমে টলিউডে ডেবিউ। গতবছর তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরাত জাহান (Nusrat Jahan) এর সঙ্গে তিনি অভিনয় করেছিলেন SOS কলকাতা ছবিতে। দিন কয়েক ধরে নুসরাত এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরগরম রয়েছে টলিপাড়া। কয়েকদিন আগে ডিকশনারি ছবির প্রিমিয়ারে একসঙ্গে এসেছিলেন যশ এবং নুসরাত। যদিও দুজনে তাদের এই সম্পর্ক অস্বীকার করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026