নয়াদিল্লি : বিগত তিন দিন ধরে কংগ্রেসের সভাপতিত্ব করা নিয়ে ধুন্দুমার হওয়ার পরেও চুপ করে বসে নেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আজ টুইটারে আবার একবার বিতর্কিত মন্তব্য করে তিনি শিরোনামের কেন্দ্রবিন্দুতে এসেছেন। কিছুদিন আগেই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বক্তব্য রেখেছিলেন, “ভগবানের মার পড়েছে অর্থনীতির উপর, তাই এবছর অর্থনৈতিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকবে। আর এবার সেই বক্তব্যকে সরাসরি নিশানা করে ভারতের রাজনীতিকে একহাত নিলেন রাহুল গান্ধী।
টুইটারে ভারতের অর্থনীতির অচল অবস্থার কারনও ব্যাখ্যা দেন তিনি। ভারতের অর্থনীতির পতনের মূলে তিনটি বিষয়কে নিশানা করেছেন রাহুল গান্ধী। প্রথম নোটবাতিল, দ্বিতিয় জিএসটি এবং তৃতীয় লকডাউনের ব্যর্থতা। বছরের প্রথম থেকেই বিরোধী দলগুলির মধ্যে অনেকেই দেশের অর্থনীতি নিয়ে সরব হয়েছেন। এমনকি এই বিষয় নিয়ে কেন্দ্রকে সতর্ক হতে বলা হলেও কেন্দ্র তা ফুঁৎকারে উড়িয়ে নিজের মতন কাজ করে গেছে।
কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রাহুল গান্ধী। টুইটের মাধ্যমে তিনি নিম্নোক্ত কারণগুলিকেই দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য দায়ি করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…