লোকনাথ বাবার ভক্ত আপনি? হতেই পারেন ভক্ত, তিনি যে শিব তিনিই যে ব্রম্ম। তবে তাঁকে নাগালে পাওয়া সহজ নয়। রীতিমতো সাধনা ও অগাধ প্রেম না থাকলে বাবা লোকনাথকে পাওয়া হয়তো সম্ভব নয়। যাইহোক এগুলি সবই বিশ্বাসের উপর নির্ভর করে। প্রসঙ্গত, জি বাংলায় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে সম্প্রচার হতো ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিক। জানুয়ারির গোড়া থেকেই তা পরিবর্তিত হয়েছিল।
বাংলা টেলিপর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এই লোকনাথ ব্রহ্মচারীর জীবন-আশ্রিত ধারাবাহিকটি। শিশু লোকনাথের ভূমিকায় অরণ্য এবং যুবক লোকনাথের ভূমিকায় সৌপ্তিক চক্রবর্তীকে দেখা গিয়েছিলো। এরপর পরিণতবয়স্ক লোকনাথের ভূমিকায় থাকেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ভালোই চলছিল এই ধারাবাহিকটি। যারা ধর্মীয় ধারাবাহিক দেখতে পছন্দ করতেন তাদের কাছে এই ধারাবাহিকটি হিটের তালিকায় ছিল। কিন্তু বুধবার ধারাবাহিকের শেষপর্ব দেখে সবাই হতাশ হয়েছেন।
কেন বন্ধ হল এই জনপ্রিয় ধারাবাহিক? ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, মূলত প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীদের সংঘাতই এরজন্যই এই ধারাবাহিক বন্ধ হয়। যদিও, লকডাউনের জন্য টলিপাড়া বন্ধ ছিল বহু দিন, অনেক কলা কুশলী তাদের পারিশ্রমিক পাননি, ফলে বন্ধ হয়েছে অনেক ধারাবাহিক। লকডাউনের পরে ‘লোকনাথ’-এর টাইম স্লট দু’বার পরিবর্তন হওয়ায় ডিসেম্বরের আগেই ধারাবাহিকটি শেষ হওয়ার সময় গুনছিলেন অনেকেই। শেষ মেশ বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক।
ধারাবাহিকের লেখিকা সাহানা দত্ত প্রযোজনা সংস্থা থেকে সরে যাওয়ায় সেই সুযোগ আসে চ্যানেলের হাতে। চিত্রনাট্য পছন্দ হচ্ছে না বলে অভিযোগ আনে এই চ্যানেল। বন্ধের কারণ হিসেবে প্রযোজনা সংস্থাকে এটাই বলা হয়েছে বলে খবর। তবে এও খবর সামনে আসে যে, প্রত্যাশিত টিআরপি না আসার কারণে এই সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…