পুনাম কৌর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন অ্যাক্টিভিস্টও। সম্প্রতি মিডিয়ার পাতায় নিজের একটি ছবির সূত্র ধরে চর্চার আলোয় রয়েছেন এই তেলেগু অভিনেত্রী। সেই ছবি নেটমহলে ভাইরাল হওয়ার পর থেকেই তুমুল বিতর্কে জড়িয়েছেন তিনি।
সম্প্রতি একটি ছবি কয়েকদিন ধরেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে পুনাম কৌরের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। কয়েকদিন আগে রাহুল গান্ধীকে অনুসরণ করে ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তাদের দুজনকে একসাথে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে। এই নিয়ে কম বিতর্ক সৃষ্টি হয়নি। বিজেপি দলের কর্মী প্রীতি গান্ধী তাদের এই ছবি শেয়ার করে লিখেছিলেন, দাদামশাইকে অনুসরণ করেছেন অভিনেত্রী। আর তার সেই পোস্ট রিটুইট করে অভিনেত্রীকে ঐ বিজেপি কর্মীর উদ্দেশ্যে লিখতে দেখা গিয়েছিল, এটি তার নিজের পক্ষেই অবমাননাকর। প্রধানমন্ত্রীর বলা নারী শক্তির কথাও তিনি তাকে মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, তিনি পড়ে যাচ্ছিলেন আর সেইসময়ই তার হাত শক্ত করে ধরেছিলেন রাহুল গান্ধী।
সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করে এও জানিয়েছেন, তিনি এই মুহূর্তে ফাইব্রোমায়ালজিয়ায় (Fibromyalgia) আক্রান্ত। এতে তার সবসময় তার ক্লান্তি, ঘুম লেগেই থাকে। পাশাপাশি স্মৃতিশক্তি ও মুডের উপরেও প্রভাব ফেলে এই রোগ। অভিনেত্রী নিজের এই অসুস্থতার কথা জানানোর পর থেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…