রাজ্য

‘শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে গুলি করা উচিত ছিল’, বেফাঁস মন্তব্য রাহুল সিনহার

একুশে বিধানসভা নির্বাচনের রক্তাক্ত চতুর্থ দফা নির্বাচন নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। আসলে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হওয়ায় সেই ইস্যু নিয়ে চরম চাপানউতোর চলছে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে, আবার অন্যদিকে বিজেপি ও নির্বাচন কমিশন দাবি করেছে যে কেন্দ্রীয় বাহিনী তাদের আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপির নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহা একটি জনসভায় উপস্থিত থেকে শীতলকুচি ঘটনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আগুনে ঘি ঢেলে বলেছেন, “শীতলকুচিতে চারজন নয়, আট জনকে গুলি করে মারা উচিত ছিল। আর কেন কেন্দ্রীয় বাহিনী তা করেনি, তার জন্য তাদের শোকজ করা উচিত। কেন্দ্রীয় বাহিনী যা করেছে, ঠিক কাজ করেছে। এছাড়া ১৮ বছরের যে যুবককে গুলি করে মারা হয়েছে তার সম্বন্ধে কথা বলছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা মস্তানরাজ কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য বঙ্গ রাজনীতিতে প্রবল চাপানউতোর সৃষ্টি করেছিল। তিনি বলেছিলেন, “আগামী ১৭ তারিখ সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্র বাহিনী থাকবে। কেউ যদি লাল চোখ দেখিয়ে বাড়াবাড়ি করে, তাহলে আবার শীতলকুচি তে দেখেছেন কি হয়েছে। সেখানেও তাই হবে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”

Anirban Kundu

Recent Posts

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026

মাসের শুরুতেই গ্যাসে আগুন! কলকাতায় একলাফে এত টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার, বাড়বে রেস্তোরাঁর বিল?

মাসের শুরুতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবার জন্যই বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের জেরে দেশে ফের…

April 1, 2026

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026