অভিশপ্ত ২০২০ কে জবাব দেওয়ার জন্য সলমন খান শুরু করে দিয়েছেন বিগ বস ১৪ ( Bigg Boss 14)। ৩ অক্টোবর বিগ বসের গ্র্যান্ড প্রিমিয়ার শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিগ বস নিয়ে উত্তেজনার পারদ চড়ে বসেছে। এইবারের নতুন প্রোমোতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী হিনা খান, গওহর খান এবং অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে।
ইতিমধ্যে বিগ বসের বাড়িতে প্রতিযোগী হিসেবে রয়েছেন নিক্কি তাম্বোলি, জ্যাসমিন ভাসিন, পবিত্র পুনিয়া, রাহুল বৈদ্য, জান কুমার শানু, রুবিনা দিলায়েক, অভিনব শুক্লা, সারা গুরপাল, নিশান্ত সিং মালকানি, শেহজেদ দেওল। ১৪ জন প্রতিযোগীকে নিয়ে জমে উঠেছে বিগ বস ১৪। এমনিতেই বিগবসের অন্দর মহলে ঘটে আজব আজব ঘটনা, রেষারেষি, কোলাহল। তাই নতুন কিছু যে ঘটবেই তা আর বলার অপেক্ষা রাখে না।
গায়ক রাহুল বৈদ্য প্রথম তাঁর আসর বসিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আইডলের মঞ্চে। মিষ্টি গায়ক তখনই অনেকের মন জয় করে নিয়েছিলেন। এবারে সেই রাহুল এন্ট্রি পেয়েছেন বিগবসে! আর এন্ট্রি নিয়েই হাঁকিয়েছেন ছক্কা ! গোপন ক্যামেরার কথা জেনেও, একেবারে ঠোঁটে ঠোঁট রেখেছেন রাহুল আর পবিত্র পুনিয়া। করোনার মধ্যেও চুমুর ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।
আপনি দেখছেন তো বিগ বস ১৪?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…