নিউজ

কবে থেকে চলবে লোকাল ট্রেন? আগামীকালই হবে রেল-রাজ্য বৈঠক

রাজ্যে কবে থাকতে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই প্রবল চাপানউতোর চলছে। অবশেষে কাল, সোমবার রেল ও রাজ্য উভয় পক্ষই বাংলায় কবে থেকে লোকাল ট্রেন চালানো যাবে সেই নিয়ে বৈঠকে বসবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। শনিবার রাতে স্বরাষ্ট্রসচিবের চিঠির পরই তড়িঘড়ি বৈঠকে সিদ্ধান্ত নেয় রেল-রাজ্য।

আগামীকালের রেল-রাজ্য বৈঠকে হয়তো লোকাল ট্রেন কি করে এবং কবে থেকে চালানো হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে কত লোকাল ট্রেন চালানো হবে এবং করোনার সংক্রমণ এর হাত থেকে রক্ষা পেতে কি স্বাস্থ্যবিধি মেনে চলা হবে, তা নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে মুম্বাইয়ে শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত মানুষরা লোকাল ট্রেন ব্যবহার করতে পারেন। তাহলে এখন প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাতেও কি একই সিদ্ধান্ত নেবে রেল-রাজ্য।

সোমবারের রেল-রাজ্য বৈঠকে রেলের তরফ থেকে দুই রেলের এজিএম, চিফ অপারেশন ম্যানেজার, চিফ সিকিউরিটি কমিশনার সহ রেল আধিকারিকরা উপস্থিত থাকবেন। অন্যদিকে রাজ্যের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও সেইসাথে রাজ্যের শীর্ষ পুলিশ অধিকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তবে রেল সূত্রে খবর, তারা সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েই কালকের বৈঠকে আসবে।

প্রসঙ্গত, সম্প্রতি স্পেশাল ট্রেনগুলিতে অ-রেলকর্মীদের জোর করে উঠে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্টেশনে অপ্রীতিকর ঘটনা ঘটছে। শুক্রবারের পর শনিবারও হাওড়া স্টেশন চত্বরে সাধারণ যাত্রীরা স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভ করেন। তারা হাওড়ার ক্যাব স্ট্যান্ড রোড দিয়ে স্টেশনে ঢুকতে চেষ্টা করলে আরপিএফ বাধা দেয়। তারপরই আরপিএফ এর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সাধারণ যাত্রীরা। অবশ্য রেলের এরকম আচরণ রাজ্য সরকার একদমই ভাল চোখে নেয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026