নিউজ

আমবাগান থেকে BJP কর্মীর ঝুলন্ত দেহ, আগামীকাল ১২ ঘণ্টার বন্‌ধের ডাক

আবারও বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের এক গ্রামে। রবিবার সকালে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের এক আমবাগান থেকে উদ্ধার করা হয় এই বিজেপি কর্মীর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই ৩৪ বছর বয়েসী মৃত ব্যক্তির নাম বিজয় শীল। ইতিমধ্যেই বিজয়কে খুনের অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবির। এছাড়াও বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বন্‌ধের ডাক ও দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান যে কেবল কল্যাণী নয়, রাজ্যের সমস্ত থানার সামনে এই দিন বিক্ষোভ দেখাবে বিজেপি। এই দিন সকালেই কল্যাণী থানায় আসেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। জেলা ম্যাজিস্ট্রেটের সামনে মৃত কর্মীর ময়নাতদন্তের দাবি করেছেন বিজেপি নেতা। জানা গিয়েছে যে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবার হতে জানা গিয়েছে যে রান্নার গ্যাস সরবরাহকারী এক সংস্থায় কাজ করতেন বিজয় শীল। পরিবার থেকে আরও জানা গিয়েছে যে , তাঁকে এর আগেও হুমকি দিয়েছিল কয়েকজন। তবে এর পিছনে রাজনৈতিক কোনো যোগ আছে কিনা সে বিষয়ে পরিবার হতে কিছু জানানো হয়নি।

অন্যদিকে গয়েশপুরের তৃণমূল সভাপতি দাবি করেছেন যে বিজয় শাসক দলের সমর্থক ছিলেন। তিনি আরও জানিয়েছেন যে এটি আত্মহত্যা। তাঁর অভিযোগ, বিজেপি একজন মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026