নিউজ

‘মানুষের জন্য কাজ করতে চাইলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসুন’, সরাসরি শুভেন্দুকে আহ্বান সৌমিত্রর

শনিবার নন্দীগ্রাম এবং মেদিনীপুরে দুটি জনসভায় প্রকাশ্যে বিদ্রোহের সুর শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে। তিনি আলাদা করে একের পর এক বিজয়া সম্মিলনী করেছেন। এরই মাঝে ঘোর জল্পনা চলছে তার পুরুলিয়া বিজয়া সম্মেলনকে ঘিরে। কিছুদিন আগে সেই আমন্ত্রণ পত্রেই দেখা গিয়েছিল গেরুয়া রঙ। এমন অবস্থায় রবিবার মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি বিজেপিতে যোগ দিতে আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

রবিবার সকালে বিষ্ণুপুরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননের সাথে তিনি গিয়েছিলেন ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে। পুজোর শেষেই তাঁর মুখে শোনা গেল এমন কথা। পুজো শেষ করে উঠে মন্ত্রী বলেন যে তিনি ভগবানের কাছে বাংলার উন্নয়নের বিষয়ে প্রার্থনা করেছেন। তিনি আরও বলেন,” বাংলার উন্নয়ন চাইলে সবাই বিজেপিতে যোগ দিন। শুভেন্দুবাবুকে বলতে চাই, মানুষের জন্য যদি কাজ করতেই চান, তবে পিসি ভাইপোর তৃনমূল ছেড়ে বিজেপি তে আসুন। দ্রুত সিদ্ধান্ত নিন।”

ইতিমধ্যেই সভাগুলিতে বেশ বিদ্রোহী ভূমিকায় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তবে তিনি তৃণমূল ছাড়বেন নাকি তা এখনও স্পষ্ট নয়। ফলে তৃণমূলের এই নেতাকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে যে দলের সঙ্গে অনেকটাই দূরত্ব বেড়েছে শুভেন্দুর। দলীয় সভাতেও এখন খুব একটা দেখা যায়না তাঁকে।
তবে জল্পনাকে একদিকে রেখে ৭ই নভেম্বর পুরুলিয়াতে বিজয়া অনুষ্ঠান করতে চলেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিজয়ার আমন্ত্রণ পত্রে দেখা গিয়েছে গেরুয়া রঙও। এর সাথে ছবিতে আবার তাঁর মাথায় দেখা গিয়েছে রাজস্থানি স্টাইলে পাগড়ি। তবে এর মাঝে কোথাও দেখা যায়নি তৃণমূল শব্দটিকে। ফলে গোটা বিষয়টিকে ঘিরে এখন বেশ উত্তপ্ত রাজনৈতিক মহল। তবে দল পরিবর্তনের বিষয়ে মন্ত্রী এখনও নিজে কিছুই বলেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026