নিউজ

আবারও বাড়তে চলেছে রেলের টিকিটের ভাড়া

বছরের শুরুতেই ভাড়া বেড়েছিল রেলের। তবে তাতেও লাভের মুখ দেখেনি ভারতীয় রেল। তাই এবার আবারও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। কয়েকদিনের আবারও ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে দুশ্চিন্তা বাড়ছে রেলযাত্রীদের। রেল মন্ত্রক সূত্রে খবর, ভাড়া না বাড়িয়ে উপায় নেই। লোকসানের মধ্যে চলতে চলতে একসময় মুখ থুবড়ে পড়তে পারে রেল যোগাযোগ ব্যবস্থা। তাই এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে মন্ত্রক।

গত ১ লা জানুয়ারি কিলোমিটার প্রতি ৪ পয়সা ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেল। তা স্বত্ত্বেও লোকসান কমেনি। রেলমন্ত্রী পিযুষ গয়াল জানিয়েছেন, ‘মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ হাজার কোটি টাকা। বছরের শুরুতে যে ভাড়া বাড়ানো হয়েছে তাতে এর মাত্র ৫ শতাংশ ক্ষতি পূরণ হবে।’

আরও পড়ুন : টানা ৫ দিন বন্ধ ব্যাংক-ATM, হয়রানির মুখে সাধারণ মানুষ

রেল মন্ত্রক সূত্রে খবর, ২০০৪ সালে রেলে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৮ হাজার কোটি টাকা। ২০১৯ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার কোটিতে। সরকারি কোষাগার থেকে এত টাকা ভর্তুকি দিয়ে রেল ব্যবস্থা বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয় জানাচ্ছে রেল মন্ত্রক। আগামী রেল বাজেটের আগেই বাড়তে পারে এক্সপ্রেসের ভাড়া, এমনই খবর রেল মন্ত্রক সূত্রে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026