খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হল বাংলাদেশ৷এবারই প্রথমবার ফাইনাল উঠেছে বাংলাদেশ এবং চ্যাম্পিয়নের খেতাব দখল করে ইতিহাস গড়ল বাংলাদেশ। পোচেস্ট্রুমে ভারত বনাম বাংলাদেশের ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত৷ ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জসওয়াল৷ তার ব্যাটিং এর দাপটে তবু কিছু রান করে ভারত, এছাড়া তিলক বর্মা ৩৮ ও ধ্রুব জুরেল ২২ রান করেন৷ ৪০ রান দিয়ে ৩টি উইকেট দখল করে অভিষেক দাস৷ শোরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব ২টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ ব্যাটিং এর শুরুতে ভালোই খেললেও পর পর উইকেট হারানোয় একসময় চাপে পড়ে যায়৷ যখন ৫৪ বলে ১৫ রান বাকি, হঠাৎই বৃষ্টি নামলে কয়েক মিনিটের বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ডারওয়ার্থ-লুইস নিয়মে জয়ের লক্ষ্য কমে যায় বাংলাদেশের৷ জেতার জন্য বাংলাদেশর দরকার ছিল ৩০ বলে ৭ রান, ২৩ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।

আরও পড়ুন : সাত বছর পর ফের ব্যাট হাতে মাঠে সচিন তেন্ডুলকর

৪৬ ওভারে ১৭০ ছিল বাংলাদেশের লক্ষ্য যা ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে করে নেয় তারা। বাংলাদেশের ইমন ৪৭ রান ও আকবর ৪৩ রান করেন৷ রবি বিষ্ণোই ৩০ রানে ৪টি উইকেট নেন৷ সুশান্ত মিশ্র ২৫ রানে ২টি উইকেট নেন। ১৫ রানে ১টি উইকেট নেয় যশস্বী৷ ক্যাপ্টেন আকবর আলি ও ওপেনার পারভেজ হোসেনের অভূতপূর্ব ইনিংস বাংলাদেশকে চ্যাম্পিয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026