নয়াদিল্লি: এখনও লোকাল ট্রেন চালু হয়নি। এমনকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নভেম্বর মাস পর্যন্ত লোকাল ট্রেন চলার কোনও সম্ভাবনাও নেই। কিন্তু আসন্ন উৎসব দীপাবলি ও ছট পুজো উপলক্ষে রাজ্যে আরও ৪৬টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেলমন্ত্রক। তবে এই ট্রেনে যাত্রা করার জন্য আগে থেকে আসন সংরক্ষণ করতে হবে। না হলে এই স্পেশাল ট্রেনগুলিতে যাত্রা করা যাবে না বলে জানানো হয়েছে।
দীপাবলি ও ছট পুজোর জন্য টিকিটের চাহিদা ক্রমশ বাড়ছে। এই অতিরিক্ত ভিড় সামাল দিতেই স্পেশাল ট্রেন চালানো হবে। ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ট্রেনগুলি চলবে। আর এর ফলে নিয়ন্ত্রন করা যাবে যাত্রীদের এমনটা মনে করা হচ্ছে। উৎসবের মরসুমে এই সুবিধা দেওয়াতে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষজন।
তবে ভাড়া তেমন বেশি নেওয়া হবে না বলেই রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। সাধারণের সুবিধার জন্য ন্যূনতম ভাড়া রাখা হবে বলে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, রেলের নির্দিষ্ট জায়গা থেকে এই সকল ট্রেনের বুকিং করা হবে বলেও জানানো হয়েছে। এই সব বিশেষ ট্রেন চলবে কলকাতা, পাটনা, বারানসী, লখনউ থেকে শুরু করে আরও একাধিক শহর থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…