আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই ধনতেরাস। দীপাবলীর আগের দিন এই ধনতেরাস উৎসব পালিত হয়, যেখানে সোনা বা রূপোর কিছু কিনলে সংসারে সমৃদ্ধি বাড়ে বলে মনে করা হয়। এটা একটা প্রচলিত রীতি বলা চলে। সাধারণত অবাঙালিদের দিওয়ালির আগের দিন ধনতেরাস পালন করতে দেখা যেত। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এই একই উৎসব পালন করে আসছে বাঙালিরাও। আর তাই সম্প্রতি সোনার বাজার দর কত, তা নিয়ে মাথাব্যাথা আমজনতার। তবে আজ, বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কমেছে। আর এটাই সাধারণ মানুষের কাছে সুখবর।
বর্তমানে ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫০,৮৬০ টাকা। সোনার ডিসেম্বর ফিউচার মূল্য ০.২ শতাংশ হ্রাস পেয়েছে। তার ফলেই এই দামের পতন ঘটেছে অন্যদিকে রুপোর ডিসেম্বর ফিউচার দাম কমেছে ০.৫ শতাংশ। ফলে প্রতি কিলো রুপোর দাম দাঁড়িয়েছে ৬১,৯৭৮ টাকা। ধনতেরাসের আগে এটাই সুখবর আমজনতার কাছে।
আন্তর্জাতিক বাজারেও স্পট গোল্ডের দাম সামান্য কমেছে। Comex-এ বেচাকেনায় সোনার স্পট মূল্য বেড়েছে ০.১ শতাংশ। ফলে প্রতি আউন্স সোনার দর উঠেছে ১,৯০৫.৫১ মার্কিন ডলার। অন্যদিকে, ডলারের মূল্য বেড়েছে ০.২২ শতাংশ। অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপোর দাম কমেছে ১ শতাংশ। ফলে প্রতি আউন্সে এর দর দাঁড়িয়েছে ২৪.৩০ মার্কিন ডলার। তবে সব মিলিয়ে ধনতেরাসের আগে সোনার দর আরও নিম্নমূখী হবে কিনা, তা নিয়ে অবশ্য এখনই কিছু বলা যাচ্ছে না।
শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…
দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…