করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। ১৪ই এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। সেইমতো ১৫ই এপ্রিল থেকে রেল যাত্রার টিকিট বুকিং নেওয়া শুরু করেছিল ভারতীয় রেল। কিন্তু আজ আইআরসিটিসি জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত দেশে আইআরসিটিসির যে তিনটি প্রাইভেট ট্রেন চলে সেগুলোর কোনো বুকিং নেওয়া হবেনা।
এতদিন এই তিনটি বিশেষ ট্রেনের যে বুকিং গুলো নেওয়া হয়েছিল সেগুলোর পুরো টাকাই যাত্রীদের রিফান্ড করা হবে বলে জানানো হয়েছে। এই তিনটি ট্রেন হলো, বারাণসী-ইন্দৌর কাশী মহাকাল এক্সপ্রেস, লখনউ-নয়াদিল্লি তেজস এক্সপ্রেস এবং অহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস।
এর আগে আইআরসিটিসি জানিয়েছিল লকডাউন উঠে যাওয়ার পরেই অর্থাৎ ১৫ই এপ্রিল থেকেই এই তিনটি ট্রেন চলবে। সেইমতো বুকিং নেওয়াও শুরু করেছিল তারা। আজ আবার এই ঘোষণা করা হলো। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেইদিকে তাকিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই তিনটি বিশেষ ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…