নিউজ

রাজ্যের হাল ফেরাতে উদ্যোগী নোবেলজয়ী, নিজেই যোগাযোগ করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

করোনা মহামারির ধাক্কা থেকে রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটির পরামর্শ মেনে আগামী দিনে কাজ করবেন মুখ্যমন্ত্রী। সোমবার ফোনে এ বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্নের সঙ্গে যোগাযোগ করেন বাঙালি অর্থনীতিবিদ।

সেখানেই তিনি মুখ্যমন্ত্রী সহ সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনারা সবাই বাইরে বাজারে যাচ্ছেন, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বাজারে যাওয়া-আসার সময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’ এ প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘এভাবেই দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে।’

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্যের খবর নেন। পাল্টা সৌজন্য দেখিয়ে প্রবাসী বাঙালি অর্থনীতিবিদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী। ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়ার পর সারা বিশ্বের মতোই আর্থিক মন্দার সম্মুখীন হতে হবে বাংলাকেও। এই আশঙ্কা থেকেই অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছে রাজ্য। এই উদ্যোগে রাজ্যের হাল ফেরাতে কাজ করার জন্য উদগ্রীব অভিজিৎ। তাই তিনি নিজেই এদিন নবান্নের সঙ্গে যোগাযোগ করেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026