করোনাভাইরাস মোকাবিলায় একজোট হয়েছে গোটা দেশ। পরিস্থিতি সামলাতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে সমস্ত রাজ্যের সরকার। তবে সংক্রমণ আটকানোর পাশাপাশি ভুয়ো তথ্য আটকানোও রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের। তাই করোনা ভাইরাস সম্পর্কিত ভুয়ো তথ্য রুখতে এবার নতুন পদক্ষেপ নিলো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আমরা সাধারণত দেখেছি হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ডের মাধ্যমে নিমেষেই যে কোনো জিনিস ছড়িয়ে পড়ে। এবার সেখানেই রাশ টানা হলো।
এই বিষয়ে বুধবার প্রকাশিত হয় একটি বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে, কোনও মেসেজ, ছবি বা ভিডিও আর এক সঙ্গে পাঁচজনকেও পাঠানো যাবে না এবার তা কমিয়ে একজন করা হয়েছে। এর আগে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার জন্য ফরোয়ার্ড করার সীমা কমিয়ে পাঁচজন করা করেছিল। এবার এতেও বদল আনলো এই আন্তর্জাতিক সংস্থা।
প্রসঙ্গত, ২০১৯ এ আরও একটি নতুন ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। যেখানে কোনো মেসেজ, ভিডিও বা ছবি ফরোয়ার্ড করলে ওপরে ফরোয়ার্ড লেখা ও চিহ্ন থাকতো। যার ফলে সহজেই চিহ্নিত করা যেত ফরোয়ার্ড করা জিনিস। এরপর নেওয়া এই পদক্ষেপ কতটা সফল হবে সেই দিকেই নজর রয়েছে সবার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…