নিউজ

রেলপথে ভাড়া বৃদ্ধি, এসি-নন এসি’র জন্য কত টাকা ভাড়া বাড়ল, জেনে নিন

২০২০ সালের ১লা জানুয়ারি অর্থাৎ আজ থেকে ভারতীয় রেলের বেশ কয়েকটি ট্রেনে ভ্রমণ করতে যাত্রীদের আরও বেশি খরচ করতে হবে। রেলমন্ত্রক সাধারণ নন-এসি ট্রেনের জন্য কিলোমিটার প্রতি বেসিক ভাড়া ১ পয়সা, মেল এবং এক্সপ্রেস ট্রেনের নন এসি কোচের জন্য ২ পয়সা এবং এসি ট্রেনে প্রতি কিমি ৪ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস, মহামানা, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিব রথ, রাজ্য রানী, জন শতাব্দী, সুবিধা, যুব এবং কিছু বিশেষ ট্রেনগুলিতে সফরের জন্য যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হবে। দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ভাড়া একই থাকছে বলে জানিয়েছে রেলমন্ত্রক। যারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন তাদের বর্ধিত ভাড়া দিতে হবেনা, কিন্তু আজ থেকে নতুন টিকিট বুকিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন ভাড়া।

আরও পড়ুন : নতুন বছরে চন্দ্রায়ণ-৩ চাঁদে অবতরণ করবে ভারত, জানাল কেন্দ্র সরকার

দিল্লি-কলকাতা রাজধানী এক্সপ্রেসে প্রতি কিলোমিটারে চার পয়সা হারে ভাড়া বাড়ানোয় নতুন ভাড়া প্রায় ৫৮ টাকা বাড়বে। এর উপর যুক্ত হবে জিএসটি। যদি কোনও যাত্রীকে শতাব্দী এক্সপ্রেসে ৫০০ কিলোমিটার ভ্রমণ করতে হয়, তবে এবার থেকে তাকে ২০ টাকা বেশি দিতে হবে।

গত কয়েক বছর ধরে ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল। ফলে এবার দুরপাল্লার ট্রেনের টিকিটের দাম বাড়িয়ে সেই ক্ষতি কিছুটা পূরণ করতে চায় রেল। গত কয়েকদিন থেকেই রেলমন্ত্রকের থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে নতুন বছরের শুরুতেই ভাড়া বাড়তে পারে রেলের। তবে লোকাল ট্রেনের ভাড়া না বাড়ায় অনেকটাই খুশি হবে সাধারণ মানুষ তা বলাই যায়। এর আগে, ২০১৪-১৫ সালে শেষবার যাত্রী ভাড়া বাড়িয়েছিল রেল।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026