নিউজ

Rain Forecast: রাজ্যে সোমবার অব্দি চলবে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে? আপডেট দিল হাওয়া অফিস

গতকাল রাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে। আর সেই কারণে আজ গোটা দিন বেশ মনোরম পরিবেশ ছিল শহর কলকাতায়। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল বৃহস্পতিবার মরশুমের প্রথম বৃষ্টি হয়েছিল কলকাতায়। কলকাতা ছাড়াও অন্যান্য বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কোন কোন জেলা বৃষ্টিতে ভিজবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

আজ শুক্রবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে। সঙ্গে বইবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস। এমনকি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বইতে পারে দমকা বাতাস। পাশাপাশি আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সপ্তাহের শেষে রবিবার বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনি এবং রবিবার উভয় দিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই কয়েকদিনে। আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ মার্চ থেকে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির দাপট কমবে বলে মনে করছে হাওয়া অফিস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026