খেলা

Indian Cricketer: অসুস্থ পন্থের সঙ্গে দেখা করলেন যুবরাজ সিং, সাহস যোগালেন ক্যান্সার জয়ী

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছেন। দুর্ঘটনার পর বর্তমানে নিজের পরিবারের সঙ্গে সেরে ওঠার লড়াই করছেন ভারতের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। আপনাদের জানিয়ে রাখি, ৩০ ডিসেম্বর ২০২২ সালে দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। পিঠে, কপালে এবং হাঁটুতে গভীর চোট পান তিনি। মাস খানেক আগে তার ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্র পাচার করা হয়েছে। বর্তমানে ঘুরে দাঁড়ানোর লড়াইতে সময় কাটাচ্ছেন ভারতের এই ক্রিকেটার।

ঋষভ পন্থের এমন করুন পরিস্থিতে পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। জানা গেছে, ক্যান্সার জয়ী এই ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে দেখা করে তার দ্রুত সুস্থতার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার জন্য সাহস যুগিয়েছেন। এদিকে ঋষভ পন্থের সঙ্গে দেখা করে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ লিখেছেন,’ছোট ছোট কয়েকটি ধাপ। এই চ্যাম্পিয়নটি আবার ঘুরে দাঁড়াবেই। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। খুবই ইতিবাচক ও হাসিখুশি একটা ছেলে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ 

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত রয়েছেন ঋষভ পন্থ। তবে কবে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম ইঙ্গিত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে এশিয়া কাপ, আইপিএল, ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত মেগা টুর্নামেন্ট গুলি মিস করবেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, যাতে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026