নিউজ

Rain Forecast Update: এখনই থামছে না বৃষ্টি! আরও কয়েকদিন চলবে কলকাতাসহ অন্যান্য জেলায়, কবে থামবে?

বৃষ্টিমুখর ছুটির দিন রবিবার কাটালো বাঙালিরা। গত বৃহস্পতিবার রাত থেকে মরশুমের প্রথম বৃষ্টি শুরু হয়েছে এই বাংলায়। আর তারপর থেকে যেন বৃষ্টি পিছুই ছাড়ছে না রাজ্যের। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে আগামী দু তিন দিন ধরে চলবে এই বৃষ্টি। এখনকি কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। আজ রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি এবং দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি হয় কলকাতায়। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও হয়েছে বৃষ্টি। কতদিন চলবে এই বৃষ্টি? লেটেস্ট আপডেট জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের মতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সোমবার এবং মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির জেরে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা কম থাকবে স্বাভাবিকের তুলনায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলিতেও। আগামী ২৪ ঘন্টায় মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২২ শে মার্চ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে উত্তরের জেলায় ২৫ মার্চ পর্যন্ত হালকা বৃষ্টি চলতে পারে।

Nirajana Nag

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026