নিউজ

গরম থেকে মিলবে রেহাই! টানা ৩ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে?

সপ্তাহের শুরু থেকেই তীব্র দাবদাহে জ্বলছে বাংলার মানুষ। ভোরের দিকে সামান্য শীতের আভাস থাকলেও সূর্য মধ্যগগনে আসতেই হাসফাঁস গরম সহ্য করতে হচ্ছে বাংলার মানুষকে। বেলা বাড়লে অস্বস্তিকর গরমে বাড়ি থেকে বাইরে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তবে এর মাঝেই পরিস্থিতি পরিবর্তনের সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা দিতে পারে। এমন কিছু বেশ কিছু জেলাতে বৃষ্টিও হবে। রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিতে ভিজবে এবং এই গরম থেকে রেহাই পাবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে আরও বলা হয়েছে যে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও বৃষ্টির স্বস্তি পাবে। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও বাংলায় আগামী ৫ দিনে তাপমাত্রার তেমন কোনো উল্লেখযোগ্য হেরফের হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026