Nexon-Brezza কে টেক্কা দিচ্ছে ৬ লাখের TATA-র এই গাড়ি, ১.৭৫ লাখ মানুষ কিনেছে

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। বলা বাহুল্য, আগের তুলনায় এই টাটার গাড়ির বিক্রয় বেড়েছে বহুগুনে। মিনি এসইউভি সেগমেন্টে বাজিমাত করতে চলেছে টাটার একটি নতুন গাড়ি।

আপনারা শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে লঞ্চ করা একটি মিনি এসইউভি গাড়ি আজ কোম্পানির সবচেয়ে বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম তুলে নিয়েছে। টাটা মোটরস কোম্পানি বাজেট মূল্যের টাটা পাঞ্চ লঞ্চ করেছিল কিছুদিন আগেই। এখন এই গাড়িটি কোম্পানির সেরা গাড়ির শিরোপা পাচ্ছে। এমনকি এই গাড়ি টেক্কা দিচ্ছে নেক্সন এবং ব্রেজাকেও। এই গাড়িটি ইতিমধ্যেই ১.৭৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

মাইক্রো এসইউভি গাড়ি টাটা পাঞ্চে ১.২ লিটারের একটি ইঞ্জিন রয়েছে যা ৮৬ ps পাওয়ার ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে। এই গাড়িতে রয়েছে ৩৬৬ লিটারের বুট স্পেস ও ১৮৭ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই গাড়িতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার। টিল্ট স্টিয়ারিং, অ্যান্টি স্টল মেকানিসম, অ্যাডজস্টেবল নেটওয়ার্ক হেডরেস্ট, ড্রাইভ মোড ইত্যাদি হল অন্যতম। সবচেয়ে বড় কথা এই গাড়ির এক্স শোরুম মূল্য ৬ লাখ টাকা থেকে শুরু। এর টপ ভ্যারিয়েন্ট এর দাম ৯.৫৪ লাখ টাকা। এই বাজেটের মাধ্যমে টাটা সহজেই টেক্কা দিচ্ছে একাধিক মারুতির গাড়িকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026