চৈত্রের দাবদাহের পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর কাছে খুশির খবর নিয়ে এলো আলিপুর আবহাওয়া দপ্তর। তারই পূর্বাভাস অনুযায়ী বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাজ্যের কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিনদিন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কোনোরকম পরিবর্তন হবে না। কালবৈশাখী শুরু হতে চলেছে শুক্রবার থেকে। অন্যদিকে পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমা আদ্র বাতাসের সংঘাতে দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
তবে হাওয়া অফিসের সূত্র জানিয়েছে, পহেলা বৈশাখের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি থাকলেও এখনই তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…