নিউজ

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, জানুন কী জানাল আবহাওয়া দপ্তর

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় সময়মতো বর্ষা এলেও এখনো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঠিকভাবে বৃষ্টি হয়নি। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হওয়া অফিস। আজও কলকাতা, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা আছে। গত কয়েকদিন কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও তেমনভাবে বৃষ্টি হয়নি। বরং বাতাসে আদ্রতা বেশি থাকায় সারাদিনই ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণও অনেকটাই বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে খুবই সামান্য।

এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত। আজও সারাদিন উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। হওয়া অফিস জানাচ্ছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আর এর ফলে রাজ্যে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, অলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026