নিউজ

কলকাতার ট্যাক্সিতে বাড়ছে ভাড়া, জানুন সর্বনিম্ন ভাড়া কত?

ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল ট্যাক্সি সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল রাজ্যের ট্যাক্সি সংগঠনগুলি। এখন থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা ভাড়া দিতে হবে। আবার প্রতি কিলোমিটারে ভাড়া ২৫ টাকা বৃদ্ধি করার দাবিও তারা জানিয়েছে। বেসরকারি বাস, মিনিবাসের পর এবার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে ট্যাক্সি সংগঠন।

আগে হলুদ ট্যাক্সিতে উঠলে ভাড়া দিতে হত ৩০ টাকা। আর প্রথম ২ কিলোমিটারে এই ৩০ টাকায় যাওয়া যেত। তারপর প্রতি কিলোমিটার ১৫ টাকা করে ভাড়া গুনতে হত যাত্রীদের। এখন থেকে সেই ভাড়া বেড়ে ৫০ টাকা করা হয়েছে। আর প্রতি কিলোমিটারে ২৫ টাকা ভাড়া করা হবে। ট্যাক্সি সংগঠনগুলির বক্তব্য যে হারে জ্বালানীর দাম বৃদ্ধি পাচ্ছে, এখন পুরোনো ভাড়াতে গাড়ি চালানো সম্ভব নয়।

ট্যাক্সি সংগঠনগুলি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভাড়া যদি না বাড়ানো হয় তাহলে ১৫ জুলাই থেকে লাগাতার ধর্মঘটে যাবে তারা। এখনই ধর্মঘটের পথে না হেঁটে বাসের মতোই রেগুলেটরি কমিটির কাছে বিষয়টি পাঠানোর দাবি জানিয়েছে প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়ন-সহ ২ টি সংগঠন।  লকডাউনের জন্য এমনিতেই রাস্তায় এখন গাড়ির সংখ্যা অনেক কম রয়েছে। চারিদিকে যাত্রী ভোগান্তির  দৃশ্য দেখা যাচ্ছে। সঠিক সময়ে যাত্রীরা গাড়ি পাচ্ছেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026