নিউজ

পুজোতে তুমুল বৃষ্টিতে ভাসবে শহর, পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতা: আজ, সোমবার  মহাতৃতীয়া। মায়ের বোধন হতে আর মাত্র দু’দিন বাকি। করোনা পরিস্থিতির মধ্যে এবারে মা আসছেন। তাই একটু অন্যরকমভাবে মাকে এ বছর আরও বেশি করে আরাধনা করার পালা। আনন্দ উৎসবের থেকেও আরাধনাটাই এবারে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোনওটাই বোধ হয় সুষ্ঠুভাবে সম্ভব হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত এমনটাই জানান দিচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আজ। এর পরোক্ষ প্রভাবে পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপ শক্তি সঞ্চয় করে অন্ধ্র ও ওড়িশা উপকূলে মাঝে স্থলভাগে প্রবেশ করবে।

এর প্রভাবে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার হায়দারাবাদ-সহ তেলেঙ্গানায় অতিভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু উপকূলে। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বুধবার অর্থাৎ পঞ্চমী থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রের খবর। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ, বৃহস্পতি ও শুক্রে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই। বইছে মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। যদিও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে সকাল থেকেই। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি ছিল। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026