নিউজ

সমস্ত পুজো প্যান্ডেলই ‘নো এন্ট্রি জোন’, করা যাবে না অবাধ প্রবেশ, রায় হাইকোর্টের

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে এবারের পুজো হতে চলেছে। যদিও করোনার ভয়াবহতা কী হতে পারে তা ভুলে কার্যত সমস্ত বিধি-নিষেধ শিকেয় সমস্ত পুজো প্যান্ডেলই ‘নো এন্ট্রি জোন’, করা যাবে না অবাধ প্রবেশ, রায় হাইকোর্টের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে ওঠার জন্য ইতিমধ্যেই শপিং মল, জুতোর শোরুম এবং মার্কেটে কার্যত কাতারে কাতারে লোকের ভিড়। কিন্তু এর পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হতে পারে, এই ভেবে বারোয়ারি পুজো বন্ধ করার দাবি জানিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আজ, সোমবার ছিল সেই মামলার রায়দানের দিন। আর এই মামলায় হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হল যে, রাজ্যের সমস্ত ছোট-বড় পুজো প্যান্ডেলই ‘নো এন্ট্রি বাফার জোন’, প্যান্ডেল এরিয়ায় ব্যারিকেড থাকবে। সেখানে লেখা থাকবে ‘নো এন্ট্রি জোন’। প্যান্ডেলে দর্শনার্থীদের ঢোকার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনা হয়েছে। একসঙ্গে 15 থেকে 25 জনের বেশি কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পুজোয় যাতে অগুনতি মানুষের ভিড় না হয়, সে কথা মাথায় রেখেই এই জনস্বার্থ মামলা করা হয়েছিল। আর তাতেই এমন রায় দিয়েছে হাইকোর্ট।

শহরে পুজোর কেনাকাটা করার ক্ষেত্রে যে ভিড়টা চোখে পড়েছে, তার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই এমন রায় দিয়েছে হাইকোর্ট। এমনকি ভার্চুয়াল কভারেজের ওপর বেশি করে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্যান্ডেলের এরিয়া বড় করতে হবে। ছোট প্যান্ডেলের ক্ষেত্রে 5 মিটার এবং বড় প্যান্ডেলের ক্ষেত্রে 10 মিটার দূরত্ব বজায় রাখতে হব। প্রত্যেক পুজো কমিটিকে একটি করে তালিকা বানিয়ে রাখতে হবে। যেখানে পুজো কমিটির সদস্যদের নাম লেখা থাকবে। একমাত্র তারাই অবাধে মণ্ডপের ভিতর যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত, উৎসবের মুখে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায় অশনিসংকেত দেখেছেন রাজ্যের চিকিৎসকেরা। এমনকি মৃত্যুর সংখ্যা ছ’হাজার পার করে গিয়েছে। তাই রাজ্য চিকিৎসা মহলের তরফ থেকে রাজ্য সরকারকে এক চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও খুব একটা ফল না পাওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে রাজ্যের চিকিৎসকদের। আর সেই মামলারই রায় ঘোষণা হল আজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026