নিউজ

দুর্গাপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার শেখ হাসিনার

কলকাতা: এর আগেও একে অপরকে বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিতে দেখা গিয়েছে। আর এবারও তার অন্যথা হল না। করোনা পরিস্থিতির মধ্য দিয়েই বাঙালির শ্রেষ্ঠৎসব দুর্গোৎসব হতে চলেছে। আর দুর্গাপুজোকে লক্ষ্য করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চারটি শাড়ি, দশ কেজি মিষ্টি এবং ফুল পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ হাই কমিশন মারফত সেই উপহার মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছাবে বলে জানা গিয়েছে। পুজোর আগে এমন উপহার পেয়ে স্বভাবতই খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তার দিক থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে টুইট করে শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই আশাবাদী রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, মমতা-হাসিনার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকের নয়। রাজ্যের মসনদে বসার পর থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা বেশ নিবিড়। যতবার এ রাজ্যে শেখ হাসিনা এসেছেন, ততবার মুখ্যমন্ত্রীর জন্য তিনি কিছু না কিছু উপহার নিয়ে এসেছেন। এমনকি মুখ্যমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে উপহার দিয়ে আসেন।

যদিও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে জলবন্টন নিয়ে একটা সমস্যা রয়েছে। তবুও আপাতত সেই সমস্যা অনেকটাই মিটেছে। আর তারই প্রমাণস্বরূপ দুর্গাপুজোয় এই বিশেষ উপহার শেখ হাসিনার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026