Categories: নিউজ

পুজোয় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শেষ মুহূর্তের প্রশাসনিক বৈঠক নবান্নে, টেলিফোনে সকলকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যেও দুর্গাপুজোর ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আজ, সোমবার শুভ তৃতীয়া। আর মাত্র দু’দিন বাকি মা দুর্গার বোধন হতে। আর তাই পুজোর দিনগুলো যাতে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা আঁটোসাঁটো থাকে এবং সঠিকভাবে যে যার দায়িত্ব পালন করতে পারে সেই নিয়ে শেষ মুহূর্তের প্রশাসনিক বৈঠক হয়ে গেল নবান্নে। যদিও এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও টেলিফোনের মাধ্যমে তিনিই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।

নবান্নে সরাসরি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব এবং অন্যান্য শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা। এছাড়াও বৈঠকে ছিলেন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা ও হাওড়ার কর্পোরেশনের কমিশনারও। সার্বিকভাবে সকলকেই একটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেটি হল, রাজ্যে পুজোর মধ্যে যেন প্রশাসনিক ব্যবস্থা একদম ঠিকঠাক থাকে। এমনকি সাধারণ নাগরিকদের জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স এবং হাসপাতালে বেডের ব্যবস্থাও যেন করা থাকে, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থা যেন পূজার মধ্যেও স্বাভাবিক থাকে, কোনওরকম যেন লাগামছাড়া কোনও কিছু লক্ষ্য করা না যায়, সেদিকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত বারোয়ারি পুজো বন্ধ করার দাবি জানিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আজ, সোমবার ছিল সেই মামলার রায়দানের দিন। আর এই মামলায় হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হল যে, রাজ্যের সমস্ত ছোট-বড় পুজো প্যান্ডেলই ‘নো এন্ট্রি বাফার জোন’, প্যান্ডেল এরিয়ায় ব্যারিকেড থাকবে। সেখানে লেখা থাকবে ‘নো এন্ট্রি জোন’। প্যান্ডেলে দর্শনার্থীদের ঢোকার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনা হয়েছে। একসঙ্গে 15 থেকে 25 জনের বেশি কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পুজোয় যাতে অগুনতি মানুষের ভিড় না হয়, সে কথা মাথায় রেখেই এই জনস্বার্থ মামলা করা হয়েছিল। আর তাতেই এমন রায় দিয়েছে হাইকোর্ট। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026