বিনোদন

পান্তা ভাত খেয়ে জীবন কাটচ্ছে, দুঃখের কথা জানালেন রাণু মণ্ডল

এ যেন নৌকাডুবি। মাঝ নদীতে সফলতার নৌকা এসে ডুবে যাওয়া। হ্যাঁ, রাণু মণ্ডলের জীবনও অনেকটা নৌকার মত। একরাশ সফলতা, চাকচিক্য নিয়ে ভেসে উঠেছিলেন তিনি। চারিদিকে সবার মুখে শুধু রানাঘাট স্টেশনের রাণু মণ্ডলের কথা। লতা মঙ্গেস্করের গান গেয়ে উঠে আসা রাণুর ভাগ্য গিয়ে ঠেকে আরব সাগরের তীরে। কিন্তু সেখানেই উত্থান আর সেখানেই ভরাডুবি হল রাণু মণ্ডলের।

কেমন আছেন এখন রাণু? গুঞ্জনে আসছে তিনি নাকি আবার স্টেশনেই ফিরেছেন। জুটছেনা খাবার, এক কাপড়েই দিন কাটছে। তারমধ্যে বদহজম, গ্যাস, অম্বলের সমস্যা লেগেই রয়েছে। সম্প্রতি লকডাউনে কেমন ছিলেন তিনি সেটা জানতে রাণু মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন একটি সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সেখান থেকেই জানা যায় যে পান্তা ভাত খেয়ে সকালের খাবার খাচ্ছেন তিনি।

খাবার জোটানো তাঁর কাছে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এই ব্যপারে অনেকেই বলছেন যে রাণু মণ্ডলের অহংকার তাঁকে মাটিতে এনে ফেলেছে। উনি তাঁর ভক্তদের সঙ্গে একসময় দুর্ব্যবহার করেছিলেন, যার জেরে তিনি এখন লাইমলাইট থেকে অনেক ক্রোশ দূরে। হতভাগ্য রাণুর এখন একটাই প্রশ্ন, সত্যিই কি তাঁর পান্তা খেয়ে জীবন কাটানোর কথা ছিল?‌

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026