বিনোদন

সারা গায়ে মাখল আমের রস, ইউভানের মিষ্টি ছবি শেয়ার করলেন ‘মা’ শুভশ্রী

দেখতে দেখতে সাত মাস কাটিয়ে আট মাসে পা দিয়ে দিল ইউভান। দুধ ভাত ছেড়ে আম খেতে শিখে গিয়েছে রাজশ্রী পুত্র ইউভান। নিজের ছোট ছোট হাতে আম খেতে গিয়ে হাতে মুখে মেখে একাকার কান্ড একরত্তি ইউভানের। প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন শিখে চলেছে এই তারকা। ইতিমধ্যেই ইউভানের নামেই ফ্যান পেজ খুলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ফ্যান পেজে ইউভানের নানান কীর্তি কলাপ হয়ে যায় নিমেষে ভাইরাল। ইউভানের জন্মানোর পর ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত এমনকি ইউভানের অন্নপ্রাশন, প্রথম হামাগুড়ি, প্রথম হাঁটা নিজেদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেন রাজ ও শুভশ্রী। তাই তো এই গরমের সিজনে ছেলের প্রথম নিজের হাতে রসনাই আম খাওয়া আর আমে মাখামাখি ইউভানের এই ছবি পোষ্ট ও শেয়ার করলেন। অন্যবারের মতো এই ছবি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল।

সম্প্রতি এবছর বিধানসভা ভোটের প্রচারে ব্যারাকপুরে এতদিন ব্যস্ত ছিলেন রাজ। করোনা আবহ আর ভোটের প্রচারে সামনাসামনি ছেলেকে একেবারে দেখতে পায়নি। ভার্চুয়ালী যতই দেখাশোনা হোক সামনা সামনি দেখার অনুভূতি আলাদা। তাই তো বাড়িতে এসেই ছেলেকে আদর আর চুমুতে ভরিয়ে দিয়েছিলেন রাজ। এমনকি ছেলেকে ঝুঁটি বেঁধে আদর করতে পিছপা হননি। রাজের ভোটের প্রচারের মধ্যেই করোনায় আক্রান্ত হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সময় মা এবং বাবা দুজনে থেকেই দূরে থাকতে হয়েছে ইউভানকে।

তবে অভিনেত্রী করোনা মুক্ত হতেই এই একরত্তি মা বাবাকে একসাথে ফিরে পেতেই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেন। সম্প্রতি এই করোনা আবহেই মা-বাবা ঠাকুমার সঙ্গে হালিশহরের বাড়িতে ঘুরে এসেছেন ইউভান। এই মুহূর্তে হালিশহরের বাড়িতেই আম খেতে ব্যস্ত ছোট্ট ইউভান। বড় হচ্ছে তাই নিজে হাতে খেতে তো ইচ্ছে করেই, নিজে হাতে আম খেতে গিয়ে খাওয়ার চেয়ে বেশি মুখে হাতে জামায় আম মাখিয়ে ফেললো ইউভান। সেই মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ এবং শুভশ্রী।এই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না বড় হলে ইউভানকে দেখাতে পারে তাই এই ফ্রেমবন্দী করেছেন রাজশ্রী।

Pritisha Dey

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026